ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্রেতা বিক্রেতা উভয়েই সচেতন হলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে ভোর রাতে সাংবাদিকের বাড়িতে ডাকাতি, বৃদ্ধ দম্পতিকে জিম্মি করে টাকা-স্বর্ণালংকার লুট রোহিঙ্গাদের জন্য আলাদা কারাগার তৈরীর প্রস্তাব। কক্সবাজারে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি নাইক্ষ্যংছড়িতে বৃদ্ধার বোরকার ভিতরে মিলল ২০ হাজার ইয়াবা ২০২৬ বিশ্বকাপের ৪৮ দলের স্কোয়াড দেখে নিন এক নজরে বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে ৬৫ ভাগ প্রান্তিক জনগোষ্ঠীকে মুক্ত রাখা হয়েছে : তথ্যমন্ত্রী কক্সবাজার উপকূলে এগোচ্ছে মৌসুমীবায়ু, দেশজুড়ে টানা বৃষ্টির আভাস ফুটবল রোমাঞ্চে ভরা রাত- মাঠে নামছে আর্জেন্টিনা, ব্রাজিল ও পর্তুগাল হ্যাটট্রিক শিরোপার মিশনে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ মানবতার আয়োজনে মানববর্জ্যে পরিবেশের বাজছে বারোটা! ‌আপা-ভাইয়া বনাম “স্যার-ম্যডাম”: আমলাতন্ত্রের ভাষায় ঔপনিবেশিকতার দীর্ঘ ছায়া নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার নেতৃত্বের দৌড়ে এগিয়ে যারা টেকনাফে শীঘ্রই কমিটি পাচ্ছে ছাত্রদল গলায় চানাচুর আঁটকে শিশু আবিদের মৃত্যু

মহেশখালীতে আলমগীর ফরিদ-বক্কর ঐক্য: নেতাকর্মীদের মাঝে আনন্দ

  • কাব্য সৌরভ:
  • আপডেট সময় : ০৪:৩৭:১৪ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • 317

সম্পর্ক ছিলো সাপেনেউলে। একই দলের নেতা হলেও একজনের বিরুদ্ধে আরেকজন বিরোধিতার কথা সর্বজনবিদিত। সেই দীর্ঘ রাগ-অনুরাগ,বাদ-বিসম্বাদ ভুলে এবার এক হলেন মহেশখালী-কুতুবদিয়ায় বিএনপি মনোনীত প্রার্থী আলমগীর ফরিদ ও মহেশখালী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবুবক্কর সিদ্দিক।

তাদের দুজনের মধ্যে সৌহার্দ্যপুর্ন সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে মহেশখালী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। যাতে একজন অপর জনের সাথে কোলাকুলি করেন। তাদের এই সাক্ষাত দলীয় নেতাকর্মীদের মাঝে আনন্দঘন এক আবহ তৈরী করেছে। এ সময় আগামী জাতীয় নির্বাচন নিয়ে তাদের মধ্যে দীর্ঘ আলোচনা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন, বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। পরে চা-চক্র শেষে বৈঠক সম্পন্ন করে আলমগীর ফরিদ মহেশখালীর পৌরসভার গোরকঘাটা বাজারে গণসংযোগ করেন।

এ সময় ধানের শীষের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। এর আগে আলমগীর ফরিদ আবুবক্কর সিদ্দিকের বাড়িতে যান। তাদের এই ঐক্য কক্সবাজার-২ আসনে ভোটের মাঠে ইতিবাচক প্রভাব পড়বে বলে ধারনা করছে বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ক্রেতা বিক্রেতা উভয়েই সচেতন হলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে

মহেশখালীতে আলমগীর ফরিদ-বক্কর ঐক্য: নেতাকর্মীদের মাঝে আনন্দ

আপডেট সময় : ০৪:৩৭:১৪ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫