ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আগামীকাল রথযাত্রা উৎসব- থাকছে নানা আয়োজন তিন মাসের শিশুর পা মুচড়ে দেওয়া চাচি পলাতক, আটক ৩ সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত আজ ‘প্রাথমিক শিক্ষা পদক’ দেবেন প্রধানমন্ত্রী তিন বিষয়ের পরীক্ষা আবার নেওয়া হবে: শিক্ষামন্ত্রী পেকুয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু রাজাপালংয়ের চেয়ারম্যান দুর্নীতিগ্রস্ত : জেলা প্রশাসকের কাছে দেয়া এমপির চিঠি ভাইরাল! বুধবার পরীক্ষা হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা মাতারবাড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ: ‘আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যা’ দাবি পরিবারের কুতুবদিয়ায় নিহত জেলে পরিবারের পাশে ইউএনও: আর্থিক সহায়তা প্রদান কক্সবাজার থেকে অস্ত্র কিনে নিয়ে যাচ্ছিল ঢাকায় : লোহাগাড়ায় পুলিশের হাতে দুটি অস্ত্রসহ আটক ৩ মাথাগোঁজার একমাত্র আশ্রয় হারিয়ে লোহাগাড়ার আবদুল বারীর আর্তনাদ, — পাশে দাঁড়ানোর আকুতি এইচএসসি পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে কক্সবাজারে পাঁচ ঘণ্টার সড়ক অবরোধ পাহাড় কর্তনকারী ও বন্যায় স্লুইসগেট বন্ধের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম বিশ্বে ফার্মের মুরগি উৎপাদনে বাংলাদেশ কততম, শীর্ষে কারা?

ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চাই -কক্সবাজারে ক্রীড়ামন্ত্রী

গতকাল দিবাগত রাতে বিশ্বকাপ ফুটবলের পর্দা উঠেছে। বিশ্বকাপের মূল পর্বে অংশগ্রহণ না করলেও বাংলাদেশে উন্মাদনার কমতি নেই। বিশেষ করে ব্রাজিল ও আর্জেন্টিনা দুই ভাগে বিভক্ত বাংলাদেশের অন্তঃপ্রাণ সমর্থকরা। বাংলাদেশে ফুটবল উন্মাদনা একেবারে শেষ পর্যন্ত টিকে থাকতে জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের চাওয়া ফাইনালে মুখোমুখি হোক ব্রাজিল-আর্জেন্টিনা।

কক্সবাজারে আজ বিচ ফুটবলের সমাপনী অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। তখন তিনি ব্রাজিলের হলুদ হোম জার্সি পরে ছিলেন। এতে যারা আর্জেন্টিনার সমর্থক উপস্থিত ছিলেন তাদের মাঝে খানিকটা হতাশা দেখা যায়।

ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল বলেন, ‘হতাশ হওয়ার কারণ নেই। আমি চাই বাংলাদেশের প্রেক্ষাপটে যারা আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থক রয়েছে আমরা সবাই চাই যেন ব্রাজিল এবং আর্জেন্টিনা ফাইনাল খেলে। তাহলে বিশ্বকাপ উপলক্ষ্যে আমাদের যে আমেজ ও উৎসাহ রয়েছে শেষ পর্যন্ত ধরে রাখতে পারব।’

১৯৩০ সাল থেকে বিশ্বকাপ ফুটবলের আসর চলছে। বিশ্বকাপে ব্রাজিল পাঁচ ও আর্জেন্টিনা তিন বার চ্যাম্পিয়ন হলেও কখনো দুই দল ফাইনালে মুখোমুখি হয়নি। বিশ্বকাপের মঞ্চে দুই দলের সর্বশেষ লড়াইও তিন যুগ আগে ১৯৯০ বিশ্বকাপে। ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে দুই দলের ফাইনালে মুখোমুখি হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা ছিল। আর্জেন্টিনা ফাইনালে উঠলেও স্বাগতিক ব্রাজিল ১-৭ গোলে জার্মানির বিপক্ষে হেরে যায়।

বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে কোন দল এবং ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি হবে কি না এ নিয়ে চলছে নানা রকম হিসাব-নিকাশ। সাধারণ এক হিসাবে ব্রাজিল ও আর্জেন্টিনার সেমিফাইনালে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে ব্রাজিল ও আর্জেন্টিনা উভয়কে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হবে এবং রাউন্ড অফ ৩২, প্রি-কোয়ার্টার ও কোয়ার্টার ফাইনাল জিততে হবে। ব্রাজিল কিংবা আর্জেন্টিনার মধ্যে এক দল গ্রুপ চ্যাম্পিয়ন আরেক দল রানার্স-আপ হলে আবার ভিন্ন সমীকরণ। আবার কেউ যদি গ্রুপে তৃতীয় হয়ে নক আউট পর্বে উঠে তাহলে আবার ভিন্ন সমীকরণ।

ব্রাজিল ‘সি’ গ্রুপে থাকায় বাংলাদেশ সময় আগামীকালই বিশ্বকাপ অভিযানে মাঠে নামবে। নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ মরক্কো। আর আর্জেন্টিনা ‘জে’ গ্রুপে থাকায় তাদের প্রথম ম্যাচ বাংলাদেশ সময় ১৭ জুন কানসাসে আলজেরিয়ার বিপক্ষে।

সুত্র: ঢাকা পোস্ট

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

আগামীকাল রথযাত্রা উৎসব- থাকছে নানা আয়োজন

ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চাই -কক্সবাজারে ক্রীড়ামন্ত্রী

আপডেট সময় : ০৭:০২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬