ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ ২০ মার্চ টেকনাফে বিদেশি পিস্তল ও ‘আইস’ উদ্ধার, আটক ১ মক্কায় গাড়ি বিক্রির প্রলোভন দেখিয়ে প্রতারণা, অসুস্থ প্রবাসী নিঃস্ব মহেশখালীতে সিএনজির চাপায় পা বিচ্ছিন্ন হয়ে যাওয়া শিশু আয়েশা মারা গেছে কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহে ঈদের প্রস্তুতি পরিদর্শনে এমপি কাজল টেকনাফে বাস–সিএনজি মুখোমুখি সংঘ’র্ষে শি’শু’র মৃ’ত্যু, আ’হত ৪ চকরিয়ায় টমটমের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক বৃহস্পতিবার স্বামী বীর মুক্তিযোদ্ধা আবদুর রহিমের কবরের পাশেই শায়িত হলেন তাঁর সহধর্মিণী চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ৯ ঝুঁকিপূর্ণ বাঁকে বিআরটিএ’র লাল পতাকা সাংস্কৃতিক জাগরণের নতুন প্রত্যয়ে সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর ৩৩ সদস্যের কমিটি গঠিত খোরশেদ সভাপতি, মনির মোবারক সম্পাদক চকরিয়ায় ডা’কা’তির প্রস্তুতিকালে অ’স্ত্র’সহ আ’ট’ক ৪ খড়ের আগুনের ধোঁয়ায় সড়ক অন্ধকার, দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হতাহত ৯ ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না : সড়কমন্ত্রী সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় আহত বাংলাদেশির মৃত্যু

বৈষম্যহীন ও শোষণমুক্ত সমাজ বিনির্মাণে সর্বক্ষেত্রে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে – সাবেক এমপি হামিদুর রহমান আযাদ

রাজধানী ঢাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত মহেশখালী উপজেলার শিক্ষার্থীদের সঙ্গে এক প্রাণবন্ত শুভেচ্ছা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জনাব এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেন ‘বৈষম্যহীন ও শোষণমুক্ত সমাজ বিনির্মাণে সর্বক্ষেত্রে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে’।

বৃহস্পতিবার ( ২০ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৬ টায় ধানমন্ডির একটি রেষ্টুরেন্টে বিশিষ্ট ব্যাংকার এ এম শহিদুল এমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও মাদ্রাসা র দেড় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কক্সবাজার-২ (মহেশখালী – কুতুবদিয়া) আসনের সাবেক সংসদ সদস্য এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেন ‘সমাজে যখন ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়, তখন প্রতিটি মানুষ তার অধিকার ও মর্যাদা নিয়ে বেঁচে থাকার সুযোগ পায়। শোষণ, দারিদ্র্য ও বৈষম্যের মূল কারণ হলো দুর্নীতি, বিচারহীনতা, ক্ষমতার অপব্যবহার ও সামাজিক বৈষম্য। তাই সমাজের প্রতিটি স্তরে সৎ নেতৃত্ব ও ন্যায়বিচার নিশ্চিত করা প্রয়োজন । মহেশখালী বর্তমানে একটি অবহেলিত দ্বীপ। যোগাযোগ ব্যবস্হার উন্নয়ন ও সমন্বিত পরিকল্পনার মাধ্যমে মহেশখালীকে আধুনিক
উপজেলা হিসাবে গড়ে তোলা সন্ভব। আগামীতে জনগণ আমাকে তাদের সেবা করার দায়িত্ব দিলে বদরখালী দিয়ে যেমন মহেশখালীর সংযোগ সেতু রয়েছে তেমনি নতুন সেতু নির্মাণ করে কক্সবাজারের সাথেও গোরাকঘাটাকে সংযোগ করার ব্যবস্হা করা হবে ইনশাআল্লাহ। সেই সাথে মহেশখালী- কুতুবদিয়ার মানুষের জীবিকার অন্যতম মাধ্যম লবণ,পান, চিংড়ি শুটকি ও গভীর সমুদ্রে মৎস্য আহরণের সঠিক ব্যবস্থাপনা ও পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে। পরিবেশ সংরক্ষণে পাহাড় ও প্যারাবন কাটার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মহেশখালীর কোন সন্তান যাতে পড়াশোনা শেষ করে কর্মহীন না থাকে সে দিকে আমার বিশেষ নজর থাকবে।
এছাড়াও তিনি শিক্ষার্থীদের সঙ্গে উন্মুক্ত আলোচনায় অংশ নেন এবং শিক্ষা, ক্যারিয়ার ও সমাজ উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে ‘কোরআন তেলাওয়াত’ করেন আল-শাহরিয়ার নূরশেদ।
আবু হেনা মোহাম্মদ সাফা সানজিদের উপস্থাপনায় বক্তব্য রাখেন, ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ( ডুসাম) সভাপতি আরিফুল ইসমাল বিজয় ও সাধারণ সম্পাদক এমরান খান। উইংসের সভাপতি এস্তাফিজুর রহমান খোরশেদ,
ঢাবি শিক্ষার্থী রিমন শর্মা, শাহরিয়ার মোহাম্মদ ইয়ামিন। তাদের বক্তব্যে মহেশখালী বিভিন্ন সমস্যার কথা, মতামত ও অভিজ্ঞতা তুলে ধরা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জনাব হামিদুর রহমান আযাদ মহেশখালী ও কুতুবদিয়ার শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় অগ্রগতি, স্থানীয় সমস্যা ও তার সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, “শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ, তাই তাদের শিক্ষা অর্জন এর পাশাপাশি মানবিক মর্যাদা ও সমাজ উন্নয়নে অবদান রাখার জন্য নিজেদেরকে যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ধন্যবাদ জ্ঞাপন এবং রাতের খাবার পরিবেশনের মাধ্যমে আয়োজনটি সমাপ্ত হয়।
এ ধরনের আয়োজনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আগ্রহ প্রশংসনীয় ছিল। আয়োজক এ এম শহীদুল এমরান ভবিষ্যতে এ ধরনের মতবিনিময় সভা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগ :

চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ ২০ মার্চ

বৈষম্যহীন ও শোষণমুক্ত সমাজ বিনির্মাণে সর্বক্ষেত্রে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে – সাবেক এমপি হামিদুর রহমান আযাদ

আপডেট সময় : ০৯:১৫:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫