ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আবারো সীমান্ত দিয়ে অনুপ্রবেশের পর উখিয়ায় ক্যাম্পে আশ্রয় নিল ৫ রোহিঙ্গা বনকর্মীরদের হামলার ঘটনায় ১৭ জনের নাম উল্লেখ করে ৯০ জনের বিরুদ্ধে মামলা মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন টেকনাফে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে : চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক শামীম কক্সবাজারে অস্ত্র মামলার পলাতক আসামি আবু সিদ্দিক গ্রেপ্তার পেকুয়ায় এবার ব্যবসায়ীর বাড়িতে দূর্ধর্ষ চুরি : স্বর্ণালংকার ও টাকা লুট রামুতে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন: ৩১ জনের নাম উল্লেখ করে মামলা মেসির ৩ ছেলের মধ্যে কে সবচেয়ে ভালো ফুটবলার হতে পারে? হোয়াইক্যং চেকপোস্টে বিজিবির অভিযানে ১ লাখ ৬ হাজার ইয়াবা উদ্ধার, আটক চালক মৃত্যুকে ভয় পাই না, আমি নিজেই একজন জুলাই যোদ্ধা: হিরো আলম উপকূল অতিক্রম করে দুর্বল হচ্ছে গভীর নিম্নচাপ, ৩ নম্বর সংকেত বহাল ‎বিবাহ বিচ্ছেদের মামলা শেষ করে বাড়ি ফেরার পথে জিবনের বিচ্ছেদ হলো রুবিনা আক্তারের জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কক্সবাজার জেলার আহবায়ক কমিটি: স্বপন আহবায়ক, বাবু সদস্য সচিব ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর

বৃষ্টি বাধ সাধেনি: শেষ হলো এইচএসসি ও সমমানের তৃতীয় দিনের পরীক্ষা, নকলের দায়ে বহিস্কৃত ২

টানা বৃষ্টির মধ্যেই কক্সবাজারে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে এইচএসসি ও সমমানের তৃতীয় দিনের পরীক্ষা। প্রতিকূল আবহাওয়ার কারণে পরীক্ষার্থীদের কিছুটা ভোগান্তি হলেও তা তাদের মনোবল ভাঙতে পারেনি। নির্ধারিত সময়েই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে জেলার সব কেন্দ্রেই।

জেলা প্রশাসনের শিক্ষা শাখা সূত্রে জানা গেছে, চলতি বছর কক্সবাজার জেলায় এইচএসসি ও সমমানের মোট পরীক্ষার্থী ছিল ১৫ হাজার ৭৪৮ জন। তৃতীয় দিনের পরীক্ষায় মোট ৩৯৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এর মধ্যে এইচএসসিতে ৩৪৫ জন, আলিমে ৩০ জন এবং ভোকেশনালে ১৯ জন।

এদিকে আলিম পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে দুইজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সকাল থেকে টানা বৃষ্টির কারণে অনেক পরীক্ষার্থীকে ছাতা ও রেইনকোট পরে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে দেখা যায়। সড়কে পানি জমে থাকা ও যানবাহনের সংকটের কারণে কিছুটা দুর্ভোগ তৈরি হলেও নির্ধারিত সময়ের মধ্যেই অধিকাংশ পরীক্ষার্থী কেন্দ্রে উপস্থিত হয়ে অংশ নেয় ইংরেজী ১ম পত্র পরীক্ষায়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

আবারো সীমান্ত দিয়ে অনুপ্রবেশের পর উখিয়ায় ক্যাম্পে আশ্রয় নিল ৫ রোহিঙ্গা

বৃষ্টি বাধ সাধেনি: শেষ হলো এইচএসসি ও সমমানের তৃতীয় দিনের পরীক্ষা, নকলের দায়ে বহিস্কৃত ২

আপডেট সময় : ১১:৩৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬