ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদিতে বিদেশি নাগরিকদের জমির মালিক হওয়ার সুযোগ তারুণ্য ধরে রাখতে চান? খাদ্যতালিকায় রাখুন এই ৮টি ‘সুপারফুড’ মেসিদের মুখোমুখি হওয়ার সম্ভাবনায় যা বললেন রোনালদো কক্সবাজারসহ দেশের ১৬ অঞ্চলে ঝড়- বজ্রবৃষ্টির সম্ভাবনা নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে: শিক্ষামন্ত্রী দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন উনচল্লিশেও টগবগে তারুণ্য: শুভ জন্মদিন, মেসি পেকুয়ায় ভুয়া ডিজিএফআই পরিচয় দেয়া এক নারী আটক নারী ও কিশোরীদের জন্য নিরাপদ ডিজিটাল নিরাপত্তা পরিবেশ গঠনের অঙ্গীকার: টেকনাফে বিশেষ সভা অনুষ্ঠিত মহেশখালীর ধলঘাটার ফাটাঘোনা ও মিলঘোনা উন্মুক্ত নিলামের দাবি, সংঘর্ষের আশঙ্কায় জমির মালিকরা বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন সাময়িকভাবে বরখাস্ত : কক্সবাজারেও তার বিরুদ্ধে রয়েছে অভিযোগ হরমুজ প্রণালি থেকে যেভাবে বের হয়ে এলো বাংলার জয়যাত্রা কক্সবাজারে ৩ দিনের সফরে আসছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ​টেকনাফে দুদকের দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন, চ্যাম্পিয়ন বর্ডার গার্ড পাবলিক স্কুল গর্জনিয়ার পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি : সভাপতি জিল্লু চৌধুরী

বিশ্বকবি ও জাতীয় কবির জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মবার্ষিকী এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

রবিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে এবং সাংস্কৃতিক কেন্দ্র ও শিল্পকলা একাডেমির সহযোগীতায় সাংস্কৃতিক কেন্দ্র অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সাইদু্জ্জামান চৌধুরী।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক সাইদুজ্জামান চৌধুরী বলেন, রবীন্দ্রনাথ এবং নজরুল এই দুই মহান মনিষীর কারণেই জাতি হিসেবে আমরা আজ বিশ্বে সমাদৃত। এছাড়া আমাদের সাহিত্য,সংস্কৃতি সংগীতাঙ্গনসহ বিভিন্ন ক্ষেত্রকে সমৃদ্ধ করেছে তাঁরা দুজনেই।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ( শিক্ষা ও আইসিটি) মির্জা মোঃ তাওসীফ শরীফ স্নিগ্ধের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় “ ২৪ এর গণঅভ্যূত্থান: কাজী নজরুলের উত্তরাধিকার” শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন কক্সবাজার সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক শহিদুল ইসলাম এবং “ রবীন্দ্রনাথ ও বাংলাদেশ ” শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সোহেল ইকবাল।
সভায় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক মংছেন হ্লা, জেলা শিক্ষা কর্মকর্তা মো: গোলাম মোস্তফা,প্রেসক্লাব সভাপতি মাহবুবর রহমান,কক্সবাজার সাহিত্য একাডেমির সভাপতি মুহাম্মদ নুরুল ইসলাম,নজরুল আব্বাস উদ্দীন সেন্টারের প্রধান নির্বাহী পরিচালক জি এ এম আশেক উল্লাহসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
এ ছাড়া শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী আফিয়াত ওহী এবং কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র তাযিম হোসাইনী।
এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
পরে সাংস্কৃতিক কেন্দ্র ও শিল্পকলা একাডেমির শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সৌদিতে বিদেশি নাগরিকদের জমির মালিক হওয়ার সুযোগ

বিশ্বকবি ও জাতীয় কবির জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আপডেট সময় : ০৯:২২:২০ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫