ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আলোকিত শিক্ষা ফাউন্ডেশনের স্বর্ণপদক বৃত্তিতে ট্যালেন্টপুল অর্জন করলেন টেকনাফের সাউদা ঐক্যবদ্ধ থাকলে কেউ সীমান্ত লঙ্ঘন করতে পারবে না – উখিয়ায় উপদেষ্টা আদিলুর রহমান কৌশলের নামে ‘গুপ্ত’ বা ‘সুপ্ত’ বেশ ধারণ করেনি বিএনপি: তারেক রহমান বাংলা চ্যানেল পাড়ি ২ নারীসহ ৩৫ সাঁতারুর গণভোটের ফটোকার্ড শেয়ার করলেন প্রধান উপদেষ্টা নির্বাচন পর্যবেক্ষণে মাঠে নেমেছেন ইইউ’র ৫৬ পর্যবেক্ষক দেশের ভেতরে পোস্টাল ব্যালটে পরিবর্তন আসছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড বাতিল, নতুনভাবে গঠন জনতার কাফেলা হ্যাঁ ভোটের পক্ষে- কক্সবাজারে আদিলুর রহমান খান ইসিতে অষ্টম দিনের আপিল শুনানি শুরু হোয়াইক্যং সীমান্তের চিংড়ি ঘের থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার পেকুয়ায় লবণ চাষিকে কুপিয়ে আহতের অভিযোগ সীমান্তে মা ই ন বি স্ফো র ণে এক পা হারানো হানিফের অন্য পা নিয়েও শঙ্কা মানব পাচারকে কেন্দ্র করে গোলাগুলি, টেকনাফে গুলিবিদ্ধ কিশোরীর মৃত্যু প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

বাজারে চালের মূল্য বৃদ্ধি, কক্সবাজারে খাদ্য অধিদপ্তরের অভিযান

সাম্প্রতিক সময়ে কক্সবাজারসহ দেশের বিভিন্ন অঞ্চলে চালের মূল্য হঠাৎ করে বেড়ে যাওয়ায় ভোক্তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে চালের বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ অনুসন্ধানে এবং মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মাঠে নেমেছে খাদ্য অধিদপ্তর।

সোমবার (২৩ জুন) দুপুরে কক্সবাজার বড় বাজারের চাউল বাজারে খাদ্য অধিদপ্তরের একটি টিম অভিযান চালায়। এ সময় চালের গুদাম ও পাইকারি দোকানে অভিযান চালানো হয়। অভিযানকালে মূল্য তালিকা না টাঙানো এবং বিভিন্ন অসঙ্গতি নিয়ে ব্যবসায়িদের সর্তক করা হয় ।

কক্সবাজার জেলা খাদ্য নিয়ন্ত্রক আবু কাউসার জানান, “বাজারে চালের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পেছনে কিছু অসাধু ব্যবসায়ী মজুতদারির মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টি করছে। আমরা নিয়মিত বাজার তদারকি করছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।”

এদিকে চালের দাম বৃদ্ধিতে চরম বিপাকে পড়েছে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ।

খাদ্য অধিদপ্তর জানিয়েছে, বাজার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

আলোকিত শিক্ষা ফাউন্ডেশনের স্বর্ণপদক বৃত্তিতে ট্যালেন্টপুল অর্জন করলেন টেকনাফের সাউদা

This will close in 6 seconds

বাজারে চালের মূল্য বৃদ্ধি, কক্সবাজারে খাদ্য অধিদপ্তরের অভিযান

আপডেট সময় : ০৫:২৮:২৮ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫