ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেকুয়ায় ভুয়া ডিজিএফআই পরিচয় দেয়া এক নারী আটক নারী ও কিশোরীদের জন্য নিরাপদ ডিজিটাল নিরাপত্তা পরিবেশ গঠনের অঙ্গীকার: টেকনাফে বিশেষ সভা অনুষ্ঠিত মহেশখালীর ধলঘাটার ফাটাঘোনা ও মিলঘোনা উন্মুক্ত নিলামের দাবি, সংঘর্ষের আশঙ্কায় জমির মালিকরা বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন সাময়িকভাবে বরখাস্ত : কক্সবাজারেও তার বিরুদ্ধে রয়েছে অভিযোগ হরমুজ প্রণালি থেকে যেভাবে বের হয়ে এলো বাংলার জয়যাত্রা কক্সবাজারে ৩ দিনের সফরে আসছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ​টেকনাফে দুদকের দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন, চ্যাম্পিয়ন বর্ডার গার্ড পাবলিক স্কুল গর্জনিয়ার পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি : সভাপতি জিল্লু চৌধুরী ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে মারা গেলেন রিকশাচালক মোহাম্মদ রফিক ২৮ জুন জেলায় ৪ লাখ ৯৩ হাজার ৩১৫ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল নাইক্ষ্যংছড়ির গহিন জঙ্গল থেকে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কক্সবাজারে বিএনপি অঙ্গ সংগঠনের প্রতিরোধ মিছিল এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী টেকনাফে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ৪ আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে আদালত: তথ্য উপদেষ্টা

বাজারঘাটায় চার প্রতিষ্ঠানে ভোক্তা অধিদপ্তরের বিশ হাজার টাকা জরিমানা

কক্সবাজার ভোক্তা অধিদপ্তরের নিয়মিত বাজার মনিটরিংয়ের সময় ভেজাল খাদ্য ও নিয়মবহির্ভূত ভাবে আচার প্যাকেটজাত করায় চারটি প্রতিষ্ঠানকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়ছে।

মঙ্গলবার (২ জুন) বিকেলে শহরের বাজারঘাটায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন কক্সবাজার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আল মারুফ।

এসময় বিদেশি মোড়কে বাংলাদেশ আচার বিক্রিসহ নিম্নমানের আচার বিক্রির অপরাধে দুই প্রতিষ্ঠানকে দশ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একটি মিষ্টির দোকানে ভেজাল মিষ্টি বিক্রি ও অপর একটি কুলিং কর্নারে প্লেট পরিষ্কারের কাজে ডিটারজেন্ট পাউডার ব্যবহার করায় দুই প্রতিষ্ঠানকে আরো দশ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিদপ্তর।

কক্সবাজার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আল মারুফ জানান, ক্রেতাদের বিভিন্ন অভিযোগ বা তাদের অধিকার সংরক্ষণে ভোক্তা অধিদপ্তরের নিয়মিত বাজার মনিটরিং পরিচালিত হয়। আজও নিয়মিত অভিযানের অংশ হিসেবে অভিযান পরিচালানার সময় বিভিন্ন অপরাধে চারটি প্রতিষ্ঠানকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পেকুয়ায় ভুয়া ডিজিএফআই পরিচয় দেয়া এক নারী আটক

বাজারঘাটায় চার প্রতিষ্ঠানে ভোক্তা অধিদপ্তরের বিশ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ১০:৫৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬