ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজার প্রেসক্লাবে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত পবিত্র ১২ রবিউল আউয়াল উপলক্ষে ৭০০ পরিবারের মাঝে তবারুক বিতরণ ২৪ বছর ধরে উন্নয়ন বঞ্চিত পেকুয়ার নন্দীরপাড়া স্টেশন সড়ক ভেসে এলো নিখোঁজ আলবার্টের মরদেহ : জীবিত উদ্ধার নিউজিল্যান্ডের নাগরিকেরা কোস্টগার্ডের হেফাজতে উখিয়া সীমান্তে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার সমুদ্র সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১ পুলিশ বাহিনীকে রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মহানবীর আদর্শ অনুসরণ করে ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব ইসলামাবাদে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু রোহিঙ্গা ক্যাম্পে ওয়ান শুটারগানসহ যুবক আটক পালংখালী খালে মাছ ধরতে গিয়ে দুই রোহিঙ্গা শিশু নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ উখিয়ায় দুই রেস্তোরাঁয় অনিয়ম, ৪ লাখ টাকা জরিমানা বাঁকখালী নয়, রামু অথবা ঈদগাঁও উপজেলার সাথে থাকতে চেয়ে ঈদগড়বাসীর স্মারকলিপি কক্সবাজারে বহুল প্রত্যাশিত মেরিন ড্রাইভ সংযোগ সড়ক বাস্তবায়নের পক্ষে অবস্থান ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ ‎

ফেসবুক স্ট্যাটাসের পর যুবক নিখোঁজ, উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের

“কালো একটা নোহা গাড়ি আমাকে নিয়ে যাচ্ছে। আমার মোবাইল নিয়ে ফেলতেছে। আমাকে বাঁচান”। নিজের ফেসবুক আইডি থেকে এমন স্ট্যাটাসের পর নিখোঁজ রয়েছেন পেকুয়ার আনসার উদ্দিন নামের এক যুবক৷

বৃহস্পতিবার (১৬জুলাই) দিবাগত রাত ৩টার দিকে দেওয়া ওই স্ট্যাটাসের পর থেকেই ওই যুবকের মুঠোফোন বন্ধ রয়েছে। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাননি। আনসার উদ্দিনের খোঁজ না পাওয়ায় উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছে তাঁর স্ত্রী-সন্তান ও পরিবারের। এ ঘটনায় নিখোঁজ আনসার উদ্দিনের স্ত্রী পেকুয়া থানায় একটি সাধারণ ডায়েরিও করেছেন।

নিখোঁজ আনসার উদ্দিন পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের মাঝেরঘোনা এলাকার বাসিন্দা মৃত আবুল কাশেমের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, আনসার উদ্দিন বৃহস্পতিবার বিকেলে চকরিয়ার শেভরন হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালের কাজ শেষে স্ত্রীকে ফোন করে জানান, আরও ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে তিনি রওনা হবেন।
কিন্তু গভীর রাত পর্যন্ত তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। ফোন করলেও তার মোবাইল ফোন বন্ধ দেখায়। পরে রাত ৩টার দিকে আনসার উদ্দিনের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে তাঁকে ‘কালো একটা নোহা গাড়ি নিয়ে যাচ্ছে এবং মোবাইল নিয়ে ফেলতেছে’ এমনি একটা স্ট্যাটাস দেখতে পান পরিবারের সদস্যরা। এরপর থেকে এখন পর্যন্ত তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

নিখোঁজ আনসার উদ্দিনের স্ত্রী আঁখি মণি বলেন, ‘সন্ধ্যা ৭টার দিকে ওনার সঙ্গে আমার শেষ কথা হয়। এরপর থেকে ওনার ফোন বন্ধ। রাতে ওনার ফেসবুক স্ট্যাটাসের
মাধ্যমে জানতে পারলাম ওনি অপহৃত হয়েছেন। আমার স্বামীকে ফিরে পেতে সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মেহেদী হাসান বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এ ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং নিখোঁজ ব্যক্তিকে ফিরে পেতে পুলিশ কাজ করছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজার প্রেসক্লাবে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

ফেসবুক স্ট্যাটাসের পর যুবক নিখোঁজ, উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের

আপডেট সময় : ০৯:০৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬