ঢাকা ১০:১৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর কর্মসূচিতে অংশ নেয়ার নাম করে আনছিলো ইয়াবা : আটক  যুবদল নেতা, দল থেকে বহিস্কার কক্সবাজারে দুইশ কিলোমিটার ড্রাইভ করেছেন প্রধানমন্ত্রী ১৫ বছর পরও স্মৃতিতে অমলিন নেতা শাহ আলম সরকার বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে- এমপি কাজল সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার আত্মসমর্পণ করতে আদালতে আসছেন এমপি আমির হামজা একই পরিবারের ৪ সদস্যের আত্মহত্যা ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, পুলিশ সদস্য প্রত্যাহার নিজ বাড়ি থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার নজরুল বর্ষ ঘিরে তিন দিনব্যাপী অনুষ্ঠান হবে ৬৪ জেলায়: সংস্কৃতিমন্ত্রী দুর্ভিক্ষপীড়িত রাষ্ট্রকে টেনে তুলেছিলেন জিয়াউর রহমান: মির্জা ফখরুল ‘এগিয়ে চলো ব্রাজিল’, সতীর্থদের প্রতি নেইমার বিশ্বকাপ জিততে এসেছি, ব্যক্তিগত পুরস্কার নয়: ভিনিসিয়ুস প্রায় ১৪ ঘণ্টার সফর শেষে ঢাকা ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারে ব্লু ইকনোমি ও মেরিন সাইন্স বিষয়ে স্পেশালাইজড বিশ্ববিদ্যালয় ১৫-২০ বছর আগে হওয়া উচিত ছিলো- প্রধানমন্ত্রী

প্রেসক্লাবের সভায় বক্তারা- ইতিহাস বিকৃতি রোধ এবং শহীদ বুদ্ধিজীবীদের অবদান তুলে ধরতে হবে

কক্সবাজার প্রেস ক্লাবে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন করা হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে প্রেস ক্লাবের হলরুমে কর্মসূচি শুরু হয়। পরে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও তাঁদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া কামনা করা হয়।

অনুষ্ঠানের শুরুতে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন প্রেস ক্লাব নেতৃবৃন্দ।

আলোচনায় বক্তারা বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের ঠিক পূর্বমুহূর্তে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা পরিকল্পিতভাবে দেশের খ্যাতিমান শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, লেখক ও চিন্তাবিদদের হত্যা করে। এর উদ্দেশ্য ছিল সদ্য স্বাধীন বাংলাদেশকে মেধাশূন্য করা এবং জাতির অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করা।

বক্তারা আরও বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আমাদের জন্য গর্বের হলেও একই সঙ্গে তা গভীর বেদনার স্মারক। তাঁদের আদর্শ, দেশপ্রেম ও নৈতিক শক্তি ধারণ করেই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। বিশেষ করে গণমাধ্যমকর্মীদের দায়িত্ব হলো সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে জাতিকে সঠিক দিকনির্দেশনা দেওয়া।

আলোচনা সভায় বক্তারা নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, ইতিহাস বিকৃতি রোধ এবং শহীদ বুদ্ধিজীবীদের অবদান তুলে ধরতে শিক্ষা প্রতিষ্ঠান, গণমাধ্যম ও সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

কক্সবাজার প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কামাল হোসেন আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য প্রবীন সাংবাদিক এসএম আমিনুল হক চৌধুরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দীন বাহারি,সিনিয়র সাংবাদিক ও দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি শামসুল হক শারেক, প্রেসক্লাবের
যুগ্ম সাধারণ সম্পাদক ইকরাম চৌধুরী টিপু, বাংলাভিশনের স্টাফ করেসপন্ডেন্ট মোরশেদুর রহমান খোকন, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক এসএম জাফর আলম, সাংবাদিক আব্দুল্লাহ নয়ন, নুরুল আমিন ও দি ফিনানশিয়াল এক্সপ্রেস প্রতিনিধি তাহজীবুল আনাম প্রমুখ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক শাহেদ মিজান, আজিজ রাশেলসহ আরও অনেকেই। এছাড়াও কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, জ্যেষ্ঠ ও নবীন সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এসময় উপস্থিত ছিলেন। শেষে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় ঈদগাহ ময়দান জামে মসজিদের পেশ ইমাম মৌলানা আব্দুল কাইয়ুম।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

প্রেসক্লাবের সভায় বক্তারা- ইতিহাস বিকৃতি রোধ এবং শহীদ বুদ্ধিজীবীদের অবদান তুলে ধরতে হবে

আপডেট সময় : ০৭:১৮:০২ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫