ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শারদীয় দূর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে সর্বদলীয় মতবিনিময় সভা প্রকাশিত সংবাদের ব্যাপারে রামু সরকারি কলেজের সহকারি অধ্যাপক শহীদুল হক কাজলের বক্তব্য কুতুবদিয়ায় বিসিবির বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই, দুই শতাধিক খেলোয়াড়ের অংশগ্রহণ মানবসেবার তিন দশক: কক্সবাজার সদরের শ্রেষ্ঠ সিপিপি স্বেচ্ছাসেবক চৌফলদন্ডির হালিমা বেগম লবণসহিষ্ণু জাতে সাফল্য, কক্সবাজারের লবণ মাঠে হচ্ছে ধান চাষ বারবাকিয়ায় ১১ কিলোমিটার গ্রামীণ সড়ক উন্নয়নে স্বরাষ্ট্রমন্ত্রীর ডিও, এলাকাজুড়ে স্বস্তি পুণরায় ফুটপাত দখল করলে আইনের আওতায় আনা হবে:ইউএনও চকরিয়া লোহাগাড়ায় নারী শিক্ষার্থীর সঙ্গে অশোভন আচরণ, যুবক আটক বিশ্ব মান দিবসের আলোচনা সভা, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার আহবান উখিয়ায় খালে ড্রেজার মেশিন দিয়ে কোটি টাকার বালু উত্তোলন, ধ্বংস হচ্ছে পরিবেশ, নিরব ভূমিকায় প্রশাসন খুনিয়াপালংয়ে বালু উত্তোলন : ড্রেজার ও পাইপ জব্দ কক্সবাজার–মহেশখালী নৌপথে সি-ট্রাকের ভাড়া পুনর্নির্ধারণ, সর্বনিম্ন ৩৫ টাকা মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে লামায় স্কুলে যাওয়ার পথে নিখোঁজ ৩ কিশোরী, তিন দিনেও মেলেনি সন্ধান

মাসিক সভায় অপরাধ নিয়ন্ত্রণে কঠোর নির্দেশনা কক্সবাজার পুলিশ সুপারের

কক্সবাজার জেলা পুলিশের স্বাভাবিক দায়িত্ব পালনের পাশাপাশি শৃঙ্খলা রক্ষায় মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১ জুন ২০২৬) কক্সবাজার পুলিশ লাইন্সস্থ ড্রিল শেডে পুলিশ সুপার পুলিশ সুপার, কক্সবাজার এর সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার বিভিন্ন পদবির কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন।

সভায় অফিসার ও ফোর্সদের বিভিন্ন সমস্যা, সুবিধা-অসুবিধা এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার বিষয়ে আলোচনা হয়। এসময় পুলিশ সুপার সংশ্লিষ্ট বিষয়গুলো শুনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন।
পরে জেলার বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালনকালে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ অফিসার ও ফোর্সদের হাতে পুরস্কার ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। পাশাপাশি অভিন্ন মানদণ্ড অনুযায়ী শ্রেষ্ঠ কর্মকর্তাদেরও পুরস্কৃত করা হয়।

সভা শেষে পুলিশ সুপারের কার্যালয়ে মে ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার মাদক, খুন, ধর্ষণ, ডাকাতি, অপহরণ, মানব পাচারসহ গুরুত্বপূর্ণ মামলাগুলোর তদন্ত অগ্রগতি পর্যালোচনা করা হয়।

সভায় পুলিশ সুপার দীর্ঘদিন ধরে তদন্তাধীন মামলাগুলো দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেন এবং অপরাধ নিয়ন্ত্রণে পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

শারদীয় দূর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে সর্বদলীয় মতবিনিময় সভা

মাসিক সভায় অপরাধ নিয়ন্ত্রণে কঠোর নির্দেশনা কক্সবাজার পুলিশ সুপারের

আপডেট সময় : ০৬:৫৩:২২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬