ঢাকা ০১:১৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আগামীকাল রথযাত্রা উৎসব- থাকছে নানা আয়োজন তিন মাসের শিশুর পা মুচড়ে দেওয়া চাচি পলাতক, আটক ৩ সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত আজ ‘প্রাথমিক শিক্ষা পদক’ দেবেন প্রধানমন্ত্রী তিন বিষয়ের পরীক্ষা আবার নেওয়া হবে: শিক্ষামন্ত্রী পেকুয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু রাজাপালংয়ের চেয়ারম্যান দুর্নীতিগ্রস্ত : জেলা প্রশাসকের কাছে দেয়া এমপির চিঠি ভাইরাল! বুধবার পরীক্ষা হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা মাতারবাড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ: ‘আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যা’ দাবি পরিবারের কুতুবদিয়ায় নিহত জেলে পরিবারের পাশে ইউএনও: আর্থিক সহায়তা প্রদান কক্সবাজার থেকে অস্ত্র কিনে নিয়ে যাচ্ছিল ঢাকায় : লোহাগাড়ায় পুলিশের হাতে দুটি অস্ত্রসহ আটক ৩ মাথাগোঁজার একমাত্র আশ্রয় হারিয়ে লোহাগাড়ার আবদুল বারীর আর্তনাদ, — পাশে দাঁড়ানোর আকুতি এইচএসসি পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে কক্সবাজারে পাঁচ ঘণ্টার সড়ক অবরোধ পাহাড় কর্তনকারী ও বন্যায় স্লুইসগেট বন্ধের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম বিশ্বে ফার্মের মুরগি উৎপাদনে বাংলাদেশ কততম, শীর্ষে কারা?

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর: চকরিয়া-পেকুয়ায় একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও জনসভায় ভাষণ দেবেন

১৪ জুন প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার সফরে আসছেন।

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে চকরিয়া ও পেকুয়া উপজেলায় শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি।

​প্রধানমন্ত্রীর সফরের সম্ভাব্য সূচী :

​সাফারী পার্ক পরিদর্শন ও বৃক্ষরোপণ: ১৪ জুন সকাল ১১টায় প্রধানমন্ত্রী ডুলহাজারা সাফারি পার্কে পৌঁছানোর কথা রয়েছে। সেখানে তিনি দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন এবং পার্কটি পরিদর্শন করবেন।

​শহীদ ওয়াসীমের কবর জিয়ারত: সাফারি পার্কের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান পেকুয়ার উদ্দেশ্যে রওনা হবেন এবং সেখানে শহীদ ওয়াসীমের কবর জিয়ারত করবেন।

​পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন: জিয়ারত শেষে প্রধানমন্ত্রী পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করবেন।

মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর: পেকুয়ার কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী চকরিয়ার উদ্দেশ্যে রওনা হবেন এবং সেখানে প্রস্তাবিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করবেন।

​চকরিয়ায় বিশাল জনসভা: বিকেল ৪টায় চকরিয়া পৌর বাস টার্মিনালে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

​কক্সবাজারে রাত্রিযাপন: চকরিয়ার জনসভা শেষে প্রধানমন্ত্রী কক্সবাজার জেলা শহরের উদ্দেশ্যে রওনা হবেন এবং রাত্রিযাপন করবেন বলে আশা করা হচ্ছে।

​সুধী সমাবেশ ও ঢাকা প্রত্যাবর্তন: সফরের দ্বিতীয় দিন অর্থাৎ ১৫ জুন সকালে তিনি কক্সবাজারে স্থানীয় সুধীজনদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হবেন। মতবিনিময় শেষে ঐ দিনই তিনি ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের স্থানীয় প্রেস সচিব মো: ছফওয়ানুল করিমের প্রেরিত তথ্যে এই সফরসূচীর কথা জানা গেছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

আগামীকাল রথযাত্রা উৎসব- থাকছে নানা আয়োজন

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর: চকরিয়া-পেকুয়ায় একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও জনসভায় ভাষণ দেবেন

আপডেট সময় : ০২:০৫:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬