ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অবশেষে গ্রেফতার হলো নিহত তাজমিনের প্রেমিক রাজু উখিয়ার কোটবাজার থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জসিম গ্রেপ্তার আরব আমিরাত থেকে ৯৬ লাখ টাকা চুরি করে পালিয়ে এলো চকরিয়ার নোমান, খুঁজছে পুলিশ কক্সবাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান : ৫৬ হাজার টাকা জরিমানা উখিয়ায় কমিউনিটি রিপোর্টিং জোরদারে এমবোলডেন বাংলাদেশের মতবিনিময় সভা তাজমিন হত্যাকাণ্ডের সঙ্গে ‘সম্পর্ক নেই’ রাজুর পেকুয়ায় চিংড়িঘেরে ডাকাতি, গুলিবিদ্ধ ৩ ৫০ হাজার টাকার জন্য ৪ বছরের ওমাইরকে অপহরণ করে হত্যা এমপি কাজলের সহধর্মিণী শিরিন রহমানের সুস্থতা কামনায় রামুতে বিএনপির দোয়া মাহফিল উখিয়ায় চার বছরের শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেপ্তার দম্পতি পবিত্র রমজান শুরুর সম্ভাব্য তারিখ জানালেন আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা স্ত্রী পরিচয়ে রাজুর সঙ্গেই কক্সবাজারের হোটেলে উঠেছিলো তাজমিন! রিয়াদে হুথি হামলায় দুই বাংলাদেশি নিহতের ঘটনায় বাংলাদেশের নিন্দা আন্তর্জাতিক কন্যাশিশু দিবস আজ জাতীয় পর্যায়ে ডিজি’স অ্যাওয়ার্ড পেলেন নাইক্ষ্যংছড়ি কলেজের নীলোৎপল বড়ুয়া

পেকুয়ায় লবণের মাঠ দখলে নিতে প্রকাশ্যে গোলাগুলি

  • রেজাউল করিম
  • আপডেট সময় : ১০:২৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
  • 622

কক্সবাজার পেকুয়ায় লবণের মাঠ দখলে নিতে বসতবাড়িতে হামলার সময় প্রকাশ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে নারীসহ কমপক্ষে ছয়জন আহত হয়েছেন।

সোমবার (২৪ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার উজানটিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের রুপালি বাজারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল মোস্তফা।

সিরাজুল মোস্তফা জানান, এতে বেশ কয়েকজন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় আহতরা হলেন, মিনা আক্তার (৪৫), আমজাদ হোসেন (২২), আহমদ হোছাইন (৭৭), আবুল কালাম (৭৫), জেসমিম আক্তার (৩২), রিনা আক্তার( ৩০), বেলাল উদ্দিন (৩০), সরওয়ার (৩২) হামিদা বেগম(৩০), বুলু আক্তার(৩৫) আফরোজা বেগম(১৮), কাশেফা (১৮), ১৩. তৌহিদ (৩৪)৷

গুলিবিদ্ধ আলমগীর ও আমজাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান স্বজনরা।

স্থানীয়রা জানান, উজানটিয়া ইউনিয়নের রুপালি বাজার এলাকার মিজানুর রহমান গং ও মালেকপাড়া এলাকার ফরহাদ গংদের সঙ্গে লবণ চাষের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। দুপক্ষের মধ্যে এ নিয়ে মামলা মোকদ্দমাও চলছে। সোমবার সকালে ফরহাদ গংদের চাষি আলমগীর লবণ চাষাবাদের জন্য জমিতে গেলে মিজানুর রহমান গংয়ের লোকজন তার ওপর হামলা করে। পরে উভয়পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

একপর্যায়ে জমির মালিক দাবিদার নুরুন্নবীদের বাড়িঘরে হামলার একটি ভিডিও চিত্র দেখা যায়। সেখানে গুলি ছুড়তে দেখা গেছে।

এ সময় প্রায় ১০ রাউন্ড ছররা গুলি বর্ষণ করা হয়। আহতরা অধিকাংশ ছররা গুলিবিদ্ধ ও ধারাল কিরিচের আঘাতে গুরুতর আহত বলে জানান আহত বেলাল উদ্দিনের স্ত্রী।

আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পেকুয়া থানার ওসি সিরাজুল মোস্তফা বলেন,” অবৈধ অস্ত্র উদ্ধার ও অস্ত্রধারীদের চিহ্নিত করে তাদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হবে।”

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

অবশেষে গ্রেফতার হলো নিহত তাজমিনের প্রেমিক রাজু

পেকুয়ায় লবণের মাঠ দখলে নিতে প্রকাশ্যে গোলাগুলি

আপডেট সময় : ১০:২৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫