ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেকুয়ায় ভুয়া ডিজিএফআই পরিচয় দেয়া এক নারী আটক নারী ও কিশোরীদের জন্য নিরাপদ ডিজিটাল নিরাপত্তা পরিবেশ গঠনের অঙ্গীকার: টেকনাফে বিশেষ সভা অনুষ্ঠিত মহেশখালীর ধলঘাটার ফাটাঘোনা ও মিলঘোনা উন্মুক্ত নিলামের দাবি, সংঘর্ষের আশঙ্কায় জমির মালিকরা বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন সাময়িকভাবে বরখাস্ত : কক্সবাজারেও তার বিরুদ্ধে রয়েছে অভিযোগ হরমুজ প্রণালি থেকে যেভাবে বের হয়ে এলো বাংলার জয়যাত্রা কক্সবাজারে ৩ দিনের সফরে আসছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ​টেকনাফে দুদকের দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন, চ্যাম্পিয়ন বর্ডার গার্ড পাবলিক স্কুল গর্জনিয়ার পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি : সভাপতি জিল্লু চৌধুরী ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে মারা গেলেন রিকশাচালক মোহাম্মদ রফিক ২৮ জুন জেলায় ৪ লাখ ৯৩ হাজার ৩১৫ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল নাইক্ষ্যংছড়ির গহিন জঙ্গল থেকে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কক্সবাজারে বিএনপি অঙ্গ সংগঠনের প্রতিরোধ মিছিল এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী টেকনাফে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ৪ আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে আদালত: তথ্য উপদেষ্টা

পেকুয়ায় আগুনে পুড়লো ছয় বসতবাড়ি

কক্সবাজারের পেকুয়ায় আগুনে ছয়টি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সরকারিঘোনা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আগুন লাগার পর মুহূর্তেই তা চারদিকে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ঘরগুলো সম্পূর্ণ পুড়ে যায়। ঘরে থাকা প্রয়োজনীয় জিনিসপত্র কিছুই বের করতে পারেনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

স্থানীয় ইউপি সদস্য দিদারুল ইসলাম জানান, ‘খুব দ্রুত ছড়িয়ে পড়া আগুনে একে একে ছয়টি বসতবাড়ি পুড়ে গেছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে—এখনও নিশ্চিত হওয়া যায়নি।’

পেকুয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন থেকে জানা গেছে, খবর পেয়ে তাদের একটি দল সন্ধ্যা নাগাদ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পেকুয়ায় ভুয়া ডিজিএফআই পরিচয় দেয়া এক নারী আটক

পেকুয়ায় আগুনে পুড়লো ছয় বসতবাড়ি

আপডেট সময় : ০২:০৩:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫