ঢাকা ০৭:০০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের মূলহোতা নূরুল ইসলাম নাহিদ আটক পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধানমন্ত্রী তারেক রহমান – বিএনপি দেশের মানুষের স্বার্থে কাজ করে শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী, পরিবারের হাতে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান স্ত্রীকে সঙ্গে নিয়ে ডুলাহাজারা সাফারি পার্ক ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী মালুমঘাটে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের জন্য আমার নেতার বৃহত্তর মাস্টার প্ল্যান আছে – স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে পিএমখালীতে যান প্রধানমন্ত্রী, পাশে বসান স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘করবো কাজ, গড়ব দেশ’—প্রধানমন্ত্রী তারেক রহমান কোদাল দিয়ে মাটি কেটে পাতলী খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে প্রথমবার কক্সবাজারে পৌঁছেছেন তারেক রহমান, দিনব্যাপী অংশ নেবেন ১১ কর্মসূচিতে  কক্সবাজারের পথে সপরিবারে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর কাছে কক্সবাজারের মানুষের ৩ দাবি প্রধানমন্ত্রীকে বরনে প্রস্তুত পেকুয়া কক্সবাজারে অনুষ্ঠিত হলো ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চাই -কক্সবাজারে ক্রীড়ামন্ত্রী

পারিবারিক কলহের জের : রোহিঙ্গা ক্যাম্পে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী ও তার শাশুড়িও গুরুতর আহত হয়েছেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক দেড়টার দিকে কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ব্লক-এফ, শেড-১১ এলাকায় এ ঘটনা ঘটে।

ক্যাম্প সংশ্লিষ্ট সূত্র জানায়, পারিবারিক বিরোধের জেরে স্বামী বলি আমিন ধারালো অস্ত্র দিয়ে তার স্ত্রী খুরশিদাকে ছুরিকাঘাত করেন। এতে খুরশিদা গুরুতর আহত হন। আশপাশের রোহিঙ্গারা তাকে উদ্ধার করে ক্যাম্পসংলগ্ন আইআরসি আইপিডি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে কুতুপালং এমএসএফ হাসপাতালে রেফার্ড করেন। তবে সেখানে নেওয়ার পর প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক খুরশিদাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন
ঘটনায় আহত হন অভিযুক্ত স্বামী বলি আমিন ও তার শাশুড়ি লায়লা বেগম। তাদেরও আইআরসি আইপিডি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

নিহত খুরশিদা কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ব্লক-এফ, শেড-১১ এলাকার বাসিন্দা। তার পিতা মৃত মোহাম্মদ সালাম। আহত লায়লা বেগম নিহত খুরশিদার মা।

ক্যাম্প সূত্রে জানা গেছে, এটি তার স্বামী বলি আমিনের দ্বিতীয় বিয়ে। তার প্রথম স্ত্রী আগে মারা গেছেন। অভিযুক্ত বলি আমিনের পিতা বশির আহমেদ।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আহমদ জানান, এ ঘটনায় ক্যাম্প প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত শুরু করেছে। অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের মূলহোতা নূরুল ইসলাম নাহিদ আটক

পারিবারিক কলহের জের : রোহিঙ্গা ক্যাম্পে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

আপডেট সময় : ১২:০১:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬