ঢাকা ০৯:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা শাহাদাত হোসাইনের পানির বোতল ভেবে এসিড পান, রামুতে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু পেকুয়ায় মাছের প্রজেক্ট দখলের চেষ্টা : অস্ত্রসহ দুজন আটক প্রথম স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আগেই দ্বিতীয় বিয়ে, সরকারি অফিসকে আবাস বানানোর অভিযোগ শাহাদাতের বিরুদ্ধে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তাহসান- রোহিঙ্গা তরুণদের পাশে থাকা ও বৈশ্বিক সহায়তার আহ্বান কক্সবাজারে এসে ১০ পদের রাখাইন-বার্মিজ খাবার খেলেন তাহসান খান কক্সবাজারে বিজিবি’র অভিযানে ২ জন আটক, ৭২ হাজার ইয়াবা ও ১৫ লিটার মদ উদ্ধার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জার্মানির সমর্থক: জানালেন ছেলে বিসিবি পরিচালক সাঈদ ইব্রাহীম ​ উন্মাদনারও বাস্তবতা আছে বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোর চায় চীন হেরোইন ম্যানেজ হয়ে আটা-ময়দা হয়ে যায় : স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে মাদকবিরোধী র‍্যালী, মানববন্ধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক হিন্দুরা মন্দিরে মূর্তি বানাবে, মুসলমানরা মসজিদ বানাবে—সমস্যা কোথায়?’ সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

পাকিস্তান থেকে পাখির খাদ্যের আড়ালে আসলো ২৫ টন পপি বীজ

  • টিটিএন ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:৩৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • 457

চট্টগ্রাম বন্দর দিয়ে আসা দুটি কনটেইনারে ২৫ টন আমদানি নিষিদ্ধ পপি বীজ জব্দ করেছে কাস্টম হাউস। গত ৯ অক্টোবর পাকিস্তান থেকে চট্টগ্রাম বন্দরে আসে চালানটি। এরপর সেটি নেয়া হয় ছাবের আহমেদ টিম্বার কোম্পানি লিমিটেড নামের অফডকে।

বৃহস্পতিবার (০৬ অক্টোবর) চট্টগ্রাম কাস্টমস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রামের কোরবানিগঞ্জ এলাকার প্রতিষ্ঠান মেসার্স আদিব ট্রেডিং পাকিস্তান থেকে ‘বার্ড ফুড’ বা পাখির খাবার ঘোষণায় এ চালান আমদানি করে। নথি অনুযায়ী, মোট ৩২ টন পাখির খাদ্য আসার কথা ছিল। গত ৯ অক্টোবর কনটেইনার দুটি চট্টগ্রাম বন্দরে পৌঁছায় এবং খালাসের জন্য ছাবের আহম্মেদ টিম্বার কোম্পানি লিমিটেড ডিপোতে নেয়া হয়।

এরই মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস কর্মকর্তারা চালানটির খালাস স্থগিত করে। পরে ২২ অক্টোবর দুই কনটেইনার খোলা হলে সামনে পাওয়া যায় পাখির খাদ্য, আর পেছনের অংশে লুকিয়ে রাখা ছিল ২৫ টন পপি বীজ।?

উদ্ধার করা নমুনা তিনটি পরীক্ষাগারে চট্টগ্রাম বন্দরস্থ উদ্ভিদ সংগনিরোধ দপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ন্যানোপ্রযুক্তি সেন্টার এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার জন্য পাঠানো হয়। এর মধ্যে উদ্ভিদ সংগনিরোধ দপ্তর ও খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদনে পপি বীজের উপস্থিতি নিশ্চিত করা হয়।

চট্টগ্রাম কাস্টমস হাউসের উপকমিশনার এইচ এম কবির বলেন, পপি বীজ যদি অঙ্কুরোদ্‌গম উপযোগী হয়, তাহলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুসারে এটি ‘ক’ শ্রেণির মাদক হিসেবে গণ্য হয়। তাছাড়া, আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪ অনুযায়ী পপি বীজ সম্পূর্ণভাবে আমদানি নিষিদ্ধ।

কাস্টমস সূত্র জানায়, চালানে থাকা পণ্যের ঘোষণাপত্রে মূল্য দেখানো হয়েছিল ৩০ লাখ ২ হাজার ৪৮২ টাকা। কিন্তু জব্দকৃত পপি বীজের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ কোটি ৫০ লাখ টাকা।

সূত্র:চ্যানেল 24

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা শাহাদাত হোসাইনের

পাকিস্তান থেকে পাখির খাদ্যের আড়ালে আসলো ২৫ টন পপি বীজ

আপডেট সময় : ০৬:৩৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫