ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেকুয়ায় দফায় দফায় সংঘর্ষ ও বসতবাড়িতে অগ্নিসংযোগ: আহত একাধিক পেশকারপাড়ায় ফারুক হত্যার ঘটনায় মামলা, আসামী হলেন যারা…  সীমান্তের ৫শ হতদরিদ্রকে ফ্রীতে ৪ ধরণের সেবা দিলো ১১ বিজিবির রামুতে কোমলমতি খেলাঘর আসরের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হামে মৃত্যু, সামনে ডেঙ্গু, এ কেমন জীবন? নারায়ণগঞ্জে পুলিশ পিটিয়ে আসামি ছিনতাইয়ের দুই হোতাসহ ৭ জন কক্সবাজারে গ্রেফতার ঈদগাঁওর আলোচিত সেলিম হত্যা মামলার প্রধান আসামি আতাউল্লাহ গ্রেফতার আরাকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে দেশে ফিরিয়ে আনলো বিজিবি কক্সবাজারে এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড, জনজীবনে অস্বস্তি সোনাদিয়ায় প্রশাসনের অভিযান: অবৈধ স্থাপনা উচ্ছেদ কালিরছড়ায় সাহেদের ই’য়াবা নাকি টাকার ব্যাগ ছি’নতাই? শিক্ষক সংকটসহ শিক্ষা খাতের সমস্যা সমাধানে নীতিমালায় পরিবর্তন আনছে সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৪ হোটেল সী-হার্টের মালিক জাহাঙ্গীর আলম মারা গেছেন পেকুয়ায় পুকুরে গোসলে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় সংঘটিত আওয়ামী হায়েনা-দুর্বৃত্তদের নারকীয় হত্যাকান্ডে নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শহর নায়েবে আমীর কফিল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম অঞ্চল টীম সদস্য ও সাবেক কক্সবাজার জেলা আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথি বলেছেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কজনক ও বেদনাবিধুর ঘটনা
সংঘটিত হয়েছিল। ওইদিনের রাজনৈতিক সহিংসতার ঘটনার বিচার আজও পর্যন্ত না হওয়ায় গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা এবং চাপা ক্ষোভ পরিলক্ষিত হচ্ছে। জুলাই গণ অভ্যুত্থানে জড়িতদের দৃশ্যমান বিচার প্রক্রিয়া শুরু হলেও লগি-বৈঠাধারী আওয়ামী হায়েনাদের বিচার প্রক্রিয়া এখনো শুরু হয়নি। আমরা অবিলম্বে ২৮ অক্টোবরে সংঘটিত নারকীয় হত্যাযজ্ঞের বিচার দাবি করছি। তিনি সংঘাত ও রাজনৈতিক সহিংসতার পুনরাবৃত্তি রোধে সকল রাজনৈতিক দলের সহনশীলতা এবং গণতান্ত্রিক আচরণ নিশ্চিত করার আহ্বান জানান।

২৮ অক্টোবর সোমবার শহরের জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত “আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, শহর সেক্রেটারি রিয়াজ মুহাম্মদ শাকিল এবং জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোহাম্মদ মহসিন।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন শহর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি দরবেশ আলী মোহাম্মদ আরমান। আলোচনা সভা শেষে নিহতদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন জেলা জামায়াতের নায়েবে আমীর এডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পেকুয়ায় দফায় দফায় সংঘর্ষ ও বসতবাড়িতে অগ্নিসংযোগ: আহত একাধিক

পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

আপডেট সময় : ১২:৫৭:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫