ঢাকা ১০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রামুতে ৩ লাখ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার দেশে ৪ কোটি ১৬ লাখ মানুষ সাবান দিয়ে হাত ধুয়ে না সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, বাসে আগুন, পুলিশের সাথে সংঘর্ষ বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী, এমপি কক্সবাজার সদর থানার বিশেষ অভিযান: গ্রেফতার ১৮ রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-বিস্ফোরক মজুদের অভিযোগ, অভিযানের আবেদন কুতুবদিয়ায় অগ্নিকাণ্ড : ক্ষতিগ্রস্ত ৩৬ বসতবাড়ি সী-প্রিন্সেস হোটেলে আ গু ন, অল্পের জন্য ৩’শ পর্যটক পেলেন রক্ষা তিন দিন পর মুক্তিপণ দিয়ে মুক্ত বাহারছড়ার কৃষক রফিক টেকনাফে আগুনে পুড়ল আট কক্ষের ভাড়া বাসা নজরুল বর্ষ জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় কৃতিত্ব ও বাংলাদেশ বেতারে তালিকাভুক্ত হওয়া শিল্পীদের সংবর্ধনা নজরুল বর্ষ জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় কৃতিত্ব ও বাংলাদেশ বেতারে তালিকাভুক্ত হওয়া শিল্পীদের সংবর্ধনা পেকুয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু সম্মান ক্ষুন্ন করতে ও পাওনা টাকা না দিতে অপপ্রচার চালাচ্ছে:ফখরুল ২৬ অক্টোবর থেকে ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেস চালু
ছাত্রলীগকে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা

“দেখা না দিলে বন্ধু-কথা কইয়ো না”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারের অন্যতম সংগঠক তারিন ছাত্রলীগকে উদ্দেশ্য করে হাস্যরস নিয়ে বলেন, “দেখা না দিলে বন্ধু কথা কইয়ো না”

ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে তারিন আরো বলেন, “ঘরের কোণে বসে ফেইসবুক না চালিয়ে, সাহস থাকলে রাজপথে আসুন, মাঠে আসুন।”

৪ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে, সংগঠনটিকে প্রতিহত করার ডাক দিয়ে মাঠে নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। শনিবার (৪জানুয়ারি) বিকেলে সাড়ে ৩টার পর কক্সবাজার শহরের নাপিতা পুকুর পাড়ে সমবেত হয় শিক্ষার্থীরা।

পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন শহীদ মিনারে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এসময় সংগঠক তারিন আরো বলেন, “আমরা কলম যোদ্ধা, আমরা অস্ত্র হাতে নি না। আমরা চুপ থাকার জন্য আন্দোলনে নামি নাই। আমরা আগস্টের আগেই মরে গেছি। বোনাস লাইফ নিয়ে আছি, ভয় দেখাবেন না।”

সমাবেশে ছাত্র সংগঠক জিনিয়া বলেন, “ছাত্রলীগ বিভিন্ন ভাবে গুজব ছড়িয়েছে। শুধু ঝটিকা মিছিল নয়, কোনো পদক্ষেপই নিতে দেয়া হবেনা লীগের কোনো সংগঠনকে। ছাত্র সমাজ জাগ্রত আছে আপনাদের প্রতিহত করতে।”

ছাত্র সংগঠক মো. শাহেদ বলেন, “কক্সবাজারের ছাত্র সমাজ বেঁচে থাকতে ছাত্রলীগের ঠাঁই হবেনা। নতুন করে কোনো ফ্যাসিজমকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেয়া হবেনা।”

সংগঠক লাদেন বলেন,”শেখ হাসিনার পতনের মধ্যে দিয়ে ভারতের আধিপত্যের কবর রচনা করা হয়েছে। বাংলার জমিনে ভারতের দাসত্ব আর কখনো চলবেনা।”

বিক্ষোভ মিছিলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অর্ধশত কর্মী অংশ নেয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রামুতে ৩ লাখ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার

ছাত্রলীগকে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা

“দেখা না দিলে বন্ধু-কথা কইয়ো না”

আপডেট সময় : ০১:০৯:৫২ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫