ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে মাদকের বড় চালান ভেস্তে দিল পুলিশ, উদ্ধার ৯২ হাজার ইয়াবা, আটক ১, বন্যায় কক্সবাজার সহ চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে ৩৬ জনের প্রাণহানি পানিবন্দি মানুষের পাশে ঝিলংজা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী এম. রাশেদুল করিম রাশেদ দুই দিনে বঙ্গোপসাগর থেকে পাঁচ মরদেহ উদ্ধার, উপকূলে উদ্বেগ বন্যায় ভাসছে কক্সবাজারসহ দক্ষিণ চট্টগ্রাম, ক্ষতিগ্রস্ত ৭ লক্ষ মানুষ চট্টগ্রামে উখিয়া-টেকনাফ জাতীয়তাবাদী ছাত্র ফোরামের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লোহাগাড়ায় নামতে শুরু করেছে বন্যার পানি,ব্যাপক ক্ষয়ক্ষতি মিরাক্কেল আরমানের আক্ষেপ- ‘সিলেট,ফেনীসহ দেশের অনত্র বন্যা হলে দক্ষিণ চট্টগ্রামবাসী ঝাপিয়ে পড়বে পেকুয়ায় প্রশাসন, জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবীদের ত্রাণ বিতরণ বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে জেলা আমীর আনোয়ারী – ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করতে হবে” মায়ানমারে পাচারের প্রাক্কালে টেকনাফে ৩৩ বস্তা সার ও ২টি নৌকা জব্দ ডিসেম্বরে আওয়ামী লীগের নেতাদেরসহ বাংলাদেশে ফিরে আত্মসমর্পণ করতে চান শেখ হাসিনা: রয়টার্স বন্ধুকে দেখতে যাওয়ার পথেই প্রাণ হারালেন লোহাগাড়ার আবরার কক্সবাজারসহ চট্টগ্রামের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত চকরিয়ায় ঝর্ণার মৃত্যু হলো বন্যার পানিতে

ডিসেম্বরে নির্বাচন, জানালেন মিয়ানমারের জান্তা প্রধান

মিয়ানমারের ক্ষমতাসীন জান্তা প্রধান মিন অং হ্লেইং চলতি বছরের ডিসেম্বরে দেশটিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছেন। বৃহস্পতিবার দেশটির সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে বক্তৃতায় এই প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। একই সঙ্গে তিনি দেশটিতে ব্যাপক গৃহযুদ্ধের ছড়িয়ে পড়া ঠেকাতে সশস্ত্র বিরোধীদের সহিংসতা ত্যাগ ও সংলাপে বসার আহ্বান জানিয়েছেন।

সশস্ত্র বাহিনী দিবসে দেওয়া বক্তৃতায় মিন অং হ্লেইং বলেছেন, সামরিক বাহিনী একটি ‘‘গৌরবজনক’’ নির্বাচন আয়োজন এবং বিজয়ী দলের কাছে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি রাজধানী নেইপিদোর বিশাল প্যারেড গ্রাউন্ডে জড়ো হওয়া শত শত সৈন্যকে বলেন, তাদের অবশ্যই সুষ্ঠু ও বহু-দলীয় ভোট আয়োজনে সহায়তা করতে হবে।

মিয়ানমারের এই জান্তা প্রধান বলেন, নির্বাচনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি চলছে। আমরা নির্বাচনের জন্য জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করছি। এটি অবাধ-সুষ্ঠু এবং বহুদলীয় গণতান্ত্রিক নির্বাচন হবে।

তিনি বলেন, নির্বাচনে বিজয়ী দলের কাছে আমরা ক্ষমতা হস্তান্তর করবো। ২০২১ সালের পর থেকে মিয়ানমারজুড়ে জান্তাবিরোধী সংঘাত চলছে। দেশটিতে বর্তমানে গৃহযুদ্ধ ও অর্থনৈতিক ভঙ্গুর পরিস্থিতি তৈরি হয়েছে। এর মাঝেই আগামী নির্বাচনের আগে দেশটির কয়েক ডজন রাজনৈতিক দলকে নিষিদ্ধ কিংবা নির্বাচনে অংশ নিতে অযোগ্য ঘোষণা করা হয়েছে।

দেশটির সমালোচকরা বলছেন, সেনা-সমর্থিত প্রক্সি গোষ্ঠীগুলোর মাধ্যমে সামরিক বাহিনীকে ক্ষমতায় রাখতে লোক দেখানো নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছেন জেনারেলরা। দেশটিতে সেনাবাহিনী সমর্থিত একাধিক রাজনৈতিক দলকে নতুন নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন সমালোচকরা।

২০২১ সালের ১ ফেব্রুয়ারি মিয়ানমারের সামরিক বাহিনী অভ্যুত্থান ঘটিয়ে দেশটির গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চি নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতাচ্যুত করে। এরপর ক্ষমতায় আসা জান্তা বাহিনী দেশটিতে গৃহযুদ্ধের মুখোমুখি হয়। দেশজুড়ে গড়ে ওঠা বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী ও গণতন্ত্রপন্থিদের সঙ্গে লড়াইয়ে একের পর এক এলাকার নিয়ন্ত্রণ হারাচ্ছে জান্তা বাহিনী। এর মাঝেই এসব পদক্ষেপ নির্বাচন অনুষ্ঠানের বিষয়টিকে ক্ষমতাসীন জান্তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

চলতি মাসের শুরুর দিকে বেলারুশ সফরের সময় প্রথমবারের মতো নির্বাচনের সময়সীমা নিয়ে কথা বলেন মিয়ানমারের জান্তা প্রধান। ওই সময় তিনি বলেছিলেন, আগামী ডিসেম্বর বা ২০২৬ সালের জানুয়ারিতে মিয়ানমারে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

গত ডিসেম্বরে প্রকাশিত মিয়ানমারের জাতীয় আদমশুমারির প্রতিবেদনে বলা হয়েছে, দেশের ৩৩০টি শহরের মাঝে কেবল ১৪৫টিতে সরেজমিনে আদমশুমারি পরিচালনা করতে সক্ষম হয়েছে ক্ষমতাসীন সামরিক জান্তা সরকার। রাজধানী নেইপিদোর আলোচনার বিষয়ে অবগত এক কর্মকর্তা বলেছেন, বর্তমানে জেনারেলরা চলতি বছরের শেষের দিকে দেশের ১৬০ থেকে ১৭০টি শহরে নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা করছেন।

জান্তার শাসনামলে কয়েক ডজন বিরোধী রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়েছে। নির্বাচনে কেবল পরীক্ষিত ও সামরিকপন্থি দলগুলো অংশ নিতে পারবে। সমালোচকরা জান্তার নির্বাচন আয়োজনের এমন পরিকল্পনাকে ধোঁকাবাজি বলে অভিহিত করেছেন। দেশটির ক্ষমতাসীন জান্তা বলেছে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ইতোমধ্যে ৫৩টি রাজনৈতিক দল নিবন্ধন করেছে।

সূত্র: রয়টার্স।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে মাদকের বড় চালান ভেস্তে দিল পুলিশ, উদ্ধার ৯২ হাজার ইয়াবা, আটক ১,

ডিসেম্বরে নির্বাচন, জানালেন মিয়ানমারের জান্তা প্রধান

আপডেট সময় : ০২:৪০:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫