ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্দেশনা লঙ্ঘন, ব্রাজিলের জার্সি পড়ে ওসির ভিডিও বার্তায় মিশ্র প্রতিক্রিয়া সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জিতল কক্সবাজারের মনিষা টেকনাফের সালমান ওরফে কিং গ্রেপ্তার বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা টেকনাফের চাঞ্চল্যকর অপহরণ মামলার প্রধান ২ আসামি গ্রেফতার কলাতলীতে অজ্ঞাত মরদেহ, পরিচয় শনাক্তের চেষ্টায় পুলিশ জুলাইয়ের বীরদের ভিলেন বানানোর অপচেষ্টা চলছে : সাদিক কায়েম বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম ছুঁল ৭৪ লাখ সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস যে সমীকরণে গোল্ডেন বুট জিততে পারেন মেসি আমরা রাজনীতি করি মানুষের জন্য, দেশের জন্য- পেকুয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী মুক্তিপণের দাবিতে পাহাড়ে আটকে নির্যাতন, পরে উদ্ধার কক্সবাজারে হত্যা মামলার আসামি গ্রেপ্তার সিএনজি অটোরিকশা থেকে ৭০ হাজার ইয়াবা উদ্ধার পাচারের উদ্দেশ্যে মজুদ করা ৫৪ বস্তা সার জব্দ, আটক ১

​টেকনাফে দুদকের দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন, চ্যাম্পিয়ন বর্ডার গার্ড পাবলিক স্কুল

  • নোমান অরুপ
  • আপডেট সময় : ০৯:১৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • 225

টেকনাফে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্যোগে এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যবস্থাপনায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) টেকনাফ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অডিটরিয়ামে আয়োজিত এই চূড়ান্ত প্রতিযোগিতায় বর্ডার গার্ড পাবলিক স্কুল দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। অন্যদিকে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে রানারআপ হয়েছে টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়। চ্যাম্পিয়ন দলের দলনেতা রিসানা আফরিন মিবাহ্ তার চমৎকার ও যৌক্তিক উপস্থাপনার জন্য প্রতিযোগিতার ‘শ্রেষ্ঠ বক্তা’ নির্বাচিত হন।

প্রতিবছরের মতো এ বছরও উপজেলার মোট আটটি শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে দুদক এই প্রতিযোগিতার আয়োজন করে।

​এই বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন টেকনাফ সরকারি কলেজের অধ্যাপক ও টেকনাফ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম। চূড়ান্ত পর্বে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন টেকনাফ সরকারি কলেজের অধ্যাপক রুহুল আমিন ভূঁইয়া, অধ্যাপিকা ফারিয়েল সমিহা এবং টেকনাফ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ইন্সট্রাক্টর রাসেল।

​টেকনাফ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও টেকনাফ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শামসুল আলমের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) এস এম অনিক চৌধুরী।

প্রধান অতিথি তার বক্তব্যে ছাত্র-ছাত্রীদের এখন থেকেই দুর্নীতিবিরোধী চেতনায় সচেতন ও উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে সভাপতি শামসুল আলম বলেন, নৈতিকতা, সততা ও দুর্নীতি বিরোধী মূল্যবোধ প্রতিষ্ঠায় শিক্ষার্থীদেরই অগ্রণী ভূমিকা নিয়ে এগিয়ে আসতে হবে।

​অনুষ্ঠানে দলগত প্রতিনিধি ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড পাবলিক স্কুলের প্রধান শিক্ষক হারুন অর রশিদ, শিক্ষক আব্দুল মজিদ এবং টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা আমিরা. এছাড়াও উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির অন্যতম সদস্য ও ইডেন স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ আবু তাহের।

প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ বিজয়ী চ্যাম্পিয়ন ও রানারআপ দলের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার হিসেবে বই, ট্রফি ও সনদপত্র তুলে দেন। এ সময় বিভিন্ন স্কুলের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

​টেকনাফে দুদকের দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন, চ্যাম্পিয়ন বর্ডার গার্ড পাবলিক স্কুল

আপডেট সময় : ০৯:১৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬