ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এসএসসি ফল প্রকাশের সাম্ভব্য তারিখ জানা গেল বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন পারিবারিক কলহের জেরে মা-বাবাকে কুপিয়ে হত্যা করে ছেলে : পুলিশ কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেফতারের দাবির বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রথম কার্যদিবস আজ টিটিএনের সংবাদকর্মীদের দক্ষতা উন্নয়নে ডিডাব্লিউ একাডেমির ইন-হাউস প্রশিক্ষণ কক্সবাজারের মেয়ে তাওয়াক্কুল নূর চৌধুরী স্নেহা নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর জুডো বিভাগে ব্রোঞ্জ পদক জয়ী মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালে ত্রুটি, সারাদেশে গ্যাসের সংকট নির্ভীক, স্পষ্টবাদী ও সৎ সাংবাদিক ছিলেন আতাহার ইকবাল-লুৎফুর রহমান কাজল এমপি নেপালের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত কক্সবাজারের সন্তান সাংবাদিক ইরফান হোয়াইক্যংয়ের কাটাখালীতে এবার ২ কোটি টাকার ইয়াবা ছিনতাই পালংখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের সভার প্রতিবাদে বিএনপির মিছিল উখিয়ায় শ্যামল প্রকৃতি আর্ট স্কুলের দিনব্যাপী সংগীত কর্মশালা অনুষ্ঠিত
বিবিসিকে মুহাম্মদ ইউনূস

টিউলিপের সঙ্গে সাক্ষাৎ নয়,আদালতের বিষয়

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তাঁর লন্ডন সফরকালে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির পার্লামেন্ট সদস্য (এমপি) টিউলিপ সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎ করতে অস্বীকৃতি জানিয়েছেন।

টিউলিপ সিদ্দিক তাঁর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ নিয়ে আলোচনার জন্য মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের অনুরোধ জানিয়ে একটি চিঠি দিয়েছিলেন।

মুহাম্মদ ইউনূস বিবিসিকে বলেন, টিউলিপের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো ‘আদালতের বিষয়’।

মুহাম্মদ ইউনূস জানান, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের (দুদক) ওপর তাঁর আস্থা আছে।

সংস্থাটিই টিউলিপের ব্যাপারে তদন্ত করছে। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিক। খালা শেখ হাসিনার শাসনামলে অবৈধভাবে জমি গ্রহণের অভিযোগ টিউলিপের বিরুদ্ধে এনেছে দুদক।

যুক্তরাজ্যের সাবেক ট্রেজারি মিনিস্টার টিউলিপ তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে বাংলাদেশি কর্তৃপক্ষের ‘রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার’ চালানোর অভিযোগ করেছেন টিউলিপ।

মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের অনুরোধ জানিয়ে দেওয়া চিঠিতে টিউলিপ উল্লেখ করেছিলেন, দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে তৈরি হওয়া ভুল–বোঝাবুঝি দূর করতেও সহায়ক হতে পারে এই সাক্ষাৎ।

বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে মুহাম্মদ ইউনূসের কাছে জানতে চাওয়া হয়, তিনি তাঁর চার দিনের যুক্তরাজ্য সফরকালে টিউলিপের সঙ্গে সাক্ষাৎ করবেন কি না।

জবাবে মুহাম্মদ ইউনূস বলেন, ‘না, আমি দেখা করব না। কারণ, এটা একটা আইনি প্রক্রিয়া।’

মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমি আইনি প্রক্রিয়ায় বাধা দিতে চাই না। প্রক্রিয়াটি চলতে থাকুক।’

সূত্র:বিবিসি

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

এসএসসি ফল প্রকাশের সাম্ভব্য তারিখ জানা গেল

বিবিসিকে মুহাম্মদ ইউনূস

টিউলিপের সঙ্গে সাক্ষাৎ নয়,আদালতের বিষয়

আপডেট সময় : ০২:২৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫