ঢাকা ০৯:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়ায় দুই রেস্তোরাঁয় অনিয়ম, ৪ লাখ টাকা জরিমানা বাঁকখালী নয়, রামু অথবা ঈদগাঁও উপজেলার সাথে থাকতে চেয়ে ঈদগড়বাসীর স্মারকলিপি কক্সবাজারে বহুল প্রত্যাশিত মেরিন ড্রাইভ সংযোগ সড়ক বাস্তবায়নের পক্ষে অবস্থান ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ ‎ একরাম হত্যায় মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ মেরিন ড্রাইভে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাতকানিয়ার জাবেদের মৃত্যু মহাসড়কে অভিযান, চারটি বাসকে ১১ হাজার টাকা জরিমানা , ৭ হাইড্রোলিক হর্ন জব্দ লোহাগাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড প্রবীণ আইনজীবী প্রফেসর নুর আহমদ এডভোকেটের ১ম মৃত্যু বার্ষিকী ২৬ আগস্ট আশ্রয়প্রার্থী বিদেশিদের জন্য বড় দুঃসংবাদ দিল আমেরিকা স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিশ্রুতির প্রতিফলন : কক্সবাজার মেডিকেল কলেজের নতুন হোস্টেল একনেকে অনুমোদন ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখণ্ডিত, নিউজিল্যান্ডের এক পরিবারের ৩ সদস্য উদ্ধার: শিশু নিখোঁজ অশ্রুজলে ২৫ আগস্ট স্মরণ: বিশ্বের কাছে ১০ মিনিট চাইলো লাখো রোহিঙ্গারা বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি দ্রুত সকল রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত নেওয়ার দাবিতে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত বঙ্গোপসাগরে ট্রলার ডুবে ৫ জেলে নিখোঁজ

চকরিয়ায় ১৫ দিন পর প্রাণ গেলো হামলায় আহত যুবকের

চকরিয়ার কৈয়ারবিলে হামলায় আহত যুবক আয়ুব উদ্দিন

চকরিয়ার কৈয়ারবিলে হামলায় আহত যুবক আয়ুব উদ্দিন (২৫) ১৫দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (৭ ডিসেম্বর) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত আয়ুব কৈযারবিল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের স্কুলপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে। সে ডুলাহাজারা কলেজের ছাত্র ছিলেন।

জানা গেছে-২২ নভেম্বর রাত ৯টার দিকে পূর্ব শক্রুতার জেরে স্থানীয় কয়েকজন যুবক শিক্ষার্থী আয়ুবের উপর হামলা চালায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়।অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঞ্জুর কাদের ভুইঁয়া জানায়, হামলায় আহতের পর একটি অভিযোগ দায়ের করা হয়। নিহতের ঘটনায় নিহতের পরিবার এজাহার জমা দিলে মামলা রুজু করা হবে। ইতিমধ্যে ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান শুরু হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

উখিয়ায় দুই রেস্তোরাঁয় অনিয়ম, ৪ লাখ টাকা জরিমানা

চকরিয়ায় ১৫ দিন পর প্রাণ গেলো হামলায় আহত যুবকের

আপডেট সময় : ০২:০৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪