ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফের বাহারছড়ায় জেলেদের মাঝে চাল বিতরণ ৭ জেলেকে ধরে নিয়ে গেলো আরাকান আর্মি ‘মায়েরা যথাযথ ভূমিকা পালন করলে ছেলেমেয়েরা অবশ্যই শিক্ষিত হবে’ দুর্যোগকালীন সময়ের জন্য কক্সবাজারে ৬৩৮ টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হচ্ছে, থাকবে জরুরি মেডিক্যাল টিম রোহিঙ্গা ক্যাম্পের জলাশয়ে নারীর মরদেহ উদ্ধার “অদম্য নারী” পুরস্কার পেলেন কক্সবাজারের ১১ নারী খুনিয়া পালংয়ে বন্য হাতির আক্রমণে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু দুই মামলায় সাবেক মেয়র আইভীর জামিন ভাড়া বাসা থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হোটেল কক্ষে অর্ধগলিত মরদেহ উদ্ধার অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার, নগদ টাকা ও মোবাইল উদ্ধার রোহিঙ্গা ক্যাম্পে বজ্রপাত, আহত ৫ নারী বাসযাত্রীর ব্যাগে মিললো ২.৭ কেজি গাঁজা জলাবদ্ধতায় চট্টগ্রামবাসীর কষ্টের জন্য দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ

চকরিয়ায় মার্কেটের ছাদ ধস: ভাসমান ব্যবসায়ী আহত

কক্সবাজারের চকরিয়া পৌরশহরের পুরাতন নিউ মার্কেটের ছাদ ধসে মোহাম্মদ জিহাদ (১৭) নামে এক ভাসমান ব্যবসায়ী আহত হয়েছেন। তার বাড়ি চট্টগ্রামের বাঁশখালীতে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ওয়াপদা রোডসংলগ্ন মার্কেটে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, মার্কেটের ছাদের বিশাল একটি ছানসেট হঠাৎ ভেঙে পড়ে জিহাদের ওপর। তিনি গুরুতর আহত হন। ব্যবসায়ীদের অভিযোগ, বহুদিন ধরে মার্কেটটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তারা আশঙ্কা করছেন, যে কোনো সময় আরও অংশ ভেঙে পড়তে পারে।

১৯৮৫ সালে নির্মিত এই মার্কেটটি চকরিয়ার প্রথম আধুনিক মার্কেট হিসেবে পরিচিত ছিল। দীর্ঘ ব্যবহারে এটি এখন অতি ঝুঁকিপূর্ণ হয়ে পড়লেও ব্যবসায়ীরা বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। বর্তমানে মার্কেটটির মালিকানা রয়েছে নির্মাতা রশিদ আহমদ চৌধুরীর ছেলে, ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহেদুল মোস্তফা ও তার পরিবারের হাতে।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোহাম্মদ আতিকুর রহমান বলেন, “ছাদ ধসের খবর পেয়ে পৌরসভার পক্ষ থেকে একটি টিম পাঠানো হয়েছে। ইঞ্জিনিয়ার দিয়ে মার্কেটটি পরিদর্শন করে দ্রুত প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা বলছেন, ঝুঁকিপূর্ণ এই মার্কেটের সংস্কার বা ভাঙা-গড়ার উদ্যোগ না নিলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তারা দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

চকরিয়ায় মার্কেটের ছাদ ধস: ভাসমান ব্যবসায়ী আহত

আপডেট সময় : ০৪:৪৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫