ঢাকা ১০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চৌফলদন্ডি ইউপি নির্বাচনে জামায়াতের প্রার্থী ফোরকান মাহমুদ উখিয়ায় পাহাড়ের পাদদেশ থেকে বু/লে/টপ্রুফ ভেস্ট ও অ/স্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার সেনা সদস্য তিতাস শেখ হ/ত্যার বিচারের দাবিতে টেকনাফে বিএনপির মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ ‘অভিযানে যাব, দোয়া কইরো’— মায়ের সঙ্গে সেনা সদস্যের শেষ কথা টানা তিন দফা বৃদ্ধির পর কমল স্বর্ণের দাম, ভরিতে ২৭৪১ টাকা লোহাগাড়ায় সার ডিলার নিয়োগে অভিযোগ, জেলা প্রশাসকের তদন্তের নির্দেশ পেকুয়ায় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের লোহাগাড়ায় ইয়াবা সেবন করে মাকে মারধর, ছেলের এক মাসের কারাদণ্ড প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর আজিজনগরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই হাসিনার সম্পত্তি বিক্রির অর্ধেক অর্থ পাবেন অভ্যুত্থানে নিহতদের স্বজনেরা, মন্ত্রণালয়ে চিঠি পাহাড়সম অদক্ষতা চাপা দেওয়ার জন্য বিরোধীদলের ওপর দায় চাপাচ্ছে সরকার: জামায়াত আমির রাজনৈতিক উদ্দেশ্যে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী টেকনাফে মাছ ধরার নৌকায় বজ্রপাত, জেলের মৃত্যু রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চায় বাংলাদেশ আজ জেলহত্যা দিবস

এককাতারে বিএনপি,জামায়েত আওয়ামীলীগ,জাতীয় পার্টি!

একটি জানাজার নামাজের দৃশ্য এটি। যেখানে এককাতারে বিএনপি, জামায়াত ও আওয়ামীলীগ, জাতীয় পার্টির নেতা।

কক্সবাজারের চকরিয়া পৌরসভার মগবাজার কমিউনিটি সেন্টার মাঠে সোমবার দুপুর ২ টায় সাবেক পৌর মেয়র আলমগীর চৌধুরীর পিতা মাস্টার সিরাজনউদ্দিন আহমেদের জানাজায় উপস্থিত হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চকরিয়া পেকুয়া আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সালাহউদ্দিন আহমদ, সাথে উপজেলা ও পৌর বিএনপির নেতারা।

একই জানাজার নামাজে অংশ নেন কক্সবাজার শহর জামায়াতের আমীর ও চকরিয়া- পেকুয়া আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল ফারুকসহ জামায়াতের নেতৃবৃন্দ।

জানাজায় একই কাতারে দেখা যায় জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা সাবেক সংসদ সদস্য এ এইচ সালাহ উদ্দিন মাহমুদ এবং মরহুম মাস্টার সিরাজ উদ্দিন আহমেদের পুত্র কার্যক্রম নিষিদ্ধ চকরিয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও চকরিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়নে নির্বাচিত মেয়র আলমগীর চৌধুরী কে।

জানাজায় অংশ নেয়া হাফেজ আহমেদ জানান,আমরা সাধারণ মানুষ। আমরা চাই এই জানাজার নামাজে যেমন রাজনৈতিক দলের নেতারা একসাথে দাঁড়িয়েছে। পাশাপাশি দাঁড়িয়ে নামাজ আদায় করলো। জাতীয় জিবনেও এরকম সব দল মত এককাতারে আসলে দেশে শান্তি আসবে। দেশ এগিয়ে যাবে।

আরেক মুসল্লী রেদওয়ান জামাল বলেন, একজন প্রয়াত মানুষের জন্যে সব নেতারা এককাতারে দাঁড়াতে পারলে, দেশের ২০ কোটি জীবিত মানুষের জন্যে কেনো এক জায়গায় আসতে পারবে না? দলের বিভেদ থাকবে, আদর্শের পার্থক্য থাকবে কিন্তু কিছু জায়গায় তো এক থাকতে হবে।

এ নিয়ে কথা বলেছেন জানাজায় অংশ নেয়া আরো কয়েকজন মুসল্লী।তারা বলছেন, এটাই রাজনীতির সৌন্দর্য। রাজনৈতিক শিষ্টাচারও বটে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

চৌফলদন্ডি ইউপি নির্বাচনে জামায়াতের প্রার্থী ফোরকান মাহমুদ

এককাতারে বিএনপি,জামায়েত আওয়ামীলীগ,জাতীয় পার্টি!

আপডেট সময় : ০৭:১২:৩৬ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬