ঢাকা ১১:২৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চৌফলদন্ডীকে প্রস্তাবিত সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে নাগরিক ঐক্য পরিষদ গঠন সদর থানা পুলিশের বিশেষ অভিযান :ছিনতাইয়ের অভিযোগে সম্রাট নামের যুবক আটক শহরে ডিবির অভিযান : ৪ ছিনতাইকারী আটক লামায় অবৈধ বালু উত্তোলন, শ্যালো মেশিন ও পাইপ জব্দ দুঃশাসনের ক্ষত মুছে বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গড়ছে বিএনপি: লোহাগাড়ায় লায়ন হেলাল টেকনাফে র‌্যাবের অভিযান : ৩ কেজি ক্রিস্টাল মেথ উদ্ধার মগনামা লঞ্চ ঘাটে পানিতে পড়ে যুবক নিখোঁজ ৮ সেপ্টেম্বর ফাইনাল, মুখোমুখি হবে চকরিয়া ও রামু রোহিঙ্গা ক্যাম্পে পিস্তল ও গুলিসহ আরসার সদস্য গ্রেফতার জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্কবার্তা দিল মার্কিন দূতাবাস সারা দেশে টানা পাঁচদিন বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা তেল-গ্যাস-বিদ্যুৎ দিতে না পারলে সরকার গদিতে থাকতে পারবে না: নাহিদ ইসলাম বিয়ের বাড়ি সাজাতে গিয়ে নিভে গেল সাইফুলের জীবন প্রদীপ

খুরুশকুলে মন্দিরের সেবায়েত নয়ন সাধু হত্যা মামলার আসামি আব্দুর রহিম গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলে আলোচিত শ্রী শ্রী সর্বজনীন শিব কালী মন্দিরের সেবায়েত নয়ন সাধু (নয়ন দাশ) হত্যা মামলার প্রধান আসামি আব্দুর রহিম (এক পিচ্ছা)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৭ আগস্ট) খুরুশকুলের হামজার ডেইল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে কক্সবাজার সদর থানা পুলিশ। পরে শনিবার (৮ আগস্ট) দুপুরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে কক্সবাজার জেলা আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কক্সবাজার সদর থানা পুলিশ সূত্রে জানা যায়, নয়ন সাধু নিখোঁজ হওয়ার পর এবং পরবর্তী সময়ে তার মরদেহ উদ্ধারের ঘটনায় পুলিশ ছায়া তদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার হামজার ডেইল এলাকায় আত্মগোপনে থাকা আব্দুর রহিমের অবস্থান শনাক্ত করা হয়।

পরে পুলিশের একটি দল সেখানে ঝটিকা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শনিবার তাকে আদালতে সোপর্দ করা হয়।

গত ১৯ এপ্রিল রাত আনুমানিক ৯টার দিকে অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তি খুরুশকুলের শিব কালী মন্দির প্রাঙ্গণ থেকে সেবায়েত নয়ন সাধুকে ডেকে বাইরে নিয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

নিখোঁজের তিন দিন পর, ২২ এপ্রিল পূর্ব হামজার ডেইল এলাকার গভীর পাহাড়ি জঙ্গল থেকে স্থানীয়রা তার অর্ধদগ্ধ ও গাছে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কক্সবাজার সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

চৌফলদন্ডীকে প্রস্তাবিত সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে নাগরিক ঐক্য পরিষদ গঠন

খুরুশকুলে মন্দিরের সেবায়েত নয়ন সাধু হত্যা মামলার আসামি আব্দুর রহিম গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

আপডেট সময় : ০৭:৩৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬