ঢাকা ০৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আবারো সীমান্ত দিয়ে অনুপ্রবেশের পর উখিয়ায় ক্যাম্পে আশ্রয় নিল ৫ রোহিঙ্গা বনকর্মীরদের হামলার ঘটনায় ১৭ জনের নাম উল্লেখ করে ৯০ জনের বিরুদ্ধে মামলা মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন টেকনাফে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে : চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক শামীম কক্সবাজারে অস্ত্র মামলার পলাতক আসামি আবু সিদ্দিক গ্রেপ্তার পেকুয়ায় এবার ব্যবসায়ীর বাড়িতে দূর্ধর্ষ চুরি : স্বর্ণালংকার ও টাকা লুট রামুতে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন: ৩১ জনের নাম উল্লেখ করে মামলা মেসির ৩ ছেলের মধ্যে কে সবচেয়ে ভালো ফুটবলার হতে পারে? হোয়াইক্যং চেকপোস্টে বিজিবির অভিযানে ১ লাখ ৬ হাজার ইয়াবা উদ্ধার, আটক চালক মৃত্যুকে ভয় পাই না, আমি নিজেই একজন জুলাই যোদ্ধা: হিরো আলম উপকূল অতিক্রম করে দুর্বল হচ্ছে গভীর নিম্নচাপ, ৩ নম্বর সংকেত বহাল ‎বিবাহ বিচ্ছেদের মামলা শেষ করে বাড়ি ফেরার পথে জিবনের বিচ্ছেদ হলো রুবিনা আক্তারের জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কক্সবাজার জেলার আহবায়ক কমিটি: স্বপন আহবায়ক, বাবু সদস্য সচিব ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর

খুনিয়াপালংবাসিকে ডাকাত ও দুস্কৃতিকারিদের হাত থেকে রক্ষার দাবী সহিদুজ্জামানের

রামু উপজেলার সমৃদ্ধ জনপদ খুনিয়াপালং। দেশের অন্যতম বৃহৎ সেনানিবাস নিয়ে গড়া এই জনপদের মানুষ শান্তিতে থাকতে চায়। কতিপয় চিহ্নিত ডাকাত ও দুস্কৃতিকারি এই জনপদের মানুষের শান্তিপূর্ণ জীবনকে অশান্তিময় করে তুলেছে। এই ডাকাত ও দুস্কুতিকারিদের হাত থেকে রক্ষায় আইনশৃংখলা বাহিনীর প্রতি দাবি তুলেছেন কক্সবাজার-০৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান।

ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান বৃহস্পতিবার (০৮ মে) সারাদিন খুনিয়াপালং ইউনিয়নে গণসংযোগ করেন। ওই সাধারণ মানুষজন তাঁর কাছে ডাকাত দলের হাত থেকে এলাকাবাসিকে রক্ষার জন্য আবেদন জানান। এলাকাবাসি জনপ্রতিনিধি ও সব আইনশৃংখলা বাহিনীর কাছে গিয়েও কোন সুরাহা না পাওয়ার বিষয়টিও জানান ইঞ্জিনিয়ার সহিদুজ্জামানকে।

জননেতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান বলেন, আমার কাজ, আমার জীবন, আমার রাজনীতি সবই তো জনগণের জন্য। জনগণের দুর্দশায় যদি তাদের পাশে থাকতে না পারলে আমার রাজনীতিটাই বৃথা।

তিনি বলেন, আমি মানুষের আবেগকে বোঝার চেষ্টা করেছি। তারা শান্তি চায়। প্রয়োজনে অশান্তি সৃষ্টিকারিদের দমন করে হলেও তারা শান্তি চায়। তাই বলতে চাই- জনগণ আইন হাতে তুলে নেয়ার আগেই যেন খুনিয়াপালং এলাকায় অশান্তি সৃষ্টিকারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়।

ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন। এসময় তিনি মানুষের দুঃখ দুর্দশার কথা শুনেন। এসময় সাধারণ মানুষ তাঁকে পেয়ে উচ্ছসিত হয়ে উঠেন। তারা উচ্ছাস প্রকাশ করে বলেন, আমাদের নেতা আমাদের মাঝে ফিরে এসেছেন। আমাদের ‘কলাগাছ’ আমাদের মাঝে ফিরে এসেছেন। সহিদুজ্জামান থাকলে আমাদের ভোট আর কোথাও যাবে না।

তিনি খুনিয়াপালং ইউনিয়নের দারিয়ারদীঘি, ধেছুয়াপালং, রাবেতা, মিলঘর বাজার, গোয়ালিয়া, ধোয়াপালং, রাস্তার মাথা ও তুলাবাগান এলাকায় গণসংযোগ করেন। গণসংযোগকালে তিনি বিএনপি নেতা শাহেদুজ্জামান বাহাদুরের পিতা ও খুনিয়াপালং ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ওসমান গণি সিকদারের কবর জিয়ারত করেন।

এসময় তাঁর সাথে ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুল আলম, রামু উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শহিদুল্লাহ সিকদার চেয়ারম্যান, রামু উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আকতার কামাল আজাদ, জেলা যুবদলের সহ-তথ্য ও যোগাযোগ সম্পাদক রোকনুজ্জামান চৌধুরী, রশিদনগর বিএনপি নেতা সিরাজ মেম্বার, কাউয়ারখোপ ইউনিয়নের বিএনপি নেতা আবুল হোসেন মেম্বার, রশিদনগরের ফরিদুল আলম ও নুরুল আবছার, চাকমারকুল ইউনিয়নের স্বেচ্ছাসেবক দল নেতা নুরুল কবির, জোয়ারিয়ানালার বিএনপি নেতা নুরুল আলম, রাজারকুলের বিএনপি নেতা বেলাল আহমদ ও ঠান্ডা মিয়া প্রমূখ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

আবারো সীমান্ত দিয়ে অনুপ্রবেশের পর উখিয়ায় ক্যাম্পে আশ্রয় নিল ৫ রোহিঙ্গা

খুনিয়াপালংবাসিকে ডাকাত ও দুস্কৃতিকারিদের হাত থেকে রক্ষার দাবী সহিদুজ্জামানের

আপডেট সময় : ০৮:২১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫