ঢাকা ০৫:২০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়ায় ৫০ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, সিএনজি জব্দ মাদক মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি কাশেম গ্রেপ্তার সমিতি পাড়ার সুকান্ত হত্যা মামলার আসামি বাপ্পি গ্রেপ্তার সাতক্ষীরার সাবেক এমপি নজরুল ইসলাম ডিবির হাতে গ্রেফতার অবৈধ পানের বরজ উচ্ছেদে গিয়ে হামলার শিকার বনকর্মীরা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ৫ অবৈধ পানের বরজ উচ্ছেদে গিয়ে হামলার শিকার বনকর্মীরা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ৫ নতুন পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদনের প্রস্তুতি, কার বেতন কত বাড়ছে কম খরচে ব্যাচেলর ও মাস্টার্স করতে পারেন বাউবিতে, নেই বয়সের বাধা বন্যাদুর্গতদের পাশে সেনাবাহিনী, পেকুয়া-চকরিয়ায় দুই হাজারের বেশি মানুষ পেলেন চিকিৎসাসেবা পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ডাকাতি, লুট সাড়ে ৮ লাখ টাকা ও ১৮ ভরি স্বর্ণ সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ : মাছ ধরার ট্রলারকে নিরাপদে থাকার নির্দেশ শ্রীলঙ্কার দুই জেলে কে নিরাপদে দেশে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে- ওসি মহেশখালী এস আলম বাসের ধাক্কায় টমটম উল্টে নারীর মৃত্যু উখিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের সমাবেশের ঘটনায় সন্ত্রাস দমন আইনে মামলা, আসামী ১১৪, গ্রেফতার ২

খালেদা জিয়া নারী শিক্ষায় যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন: রামুতে কাজল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেছেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া নারী শিক্ষা ও উন্নয়নের জন্য যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন।”

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজারের রামু উপজেলার রশিদনগর ইউনিয়ন মহিলা দলের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

লুৎফুর রহমান কাজল বলেন, খালেদা জিয়ার শাসনামলে মেয়েদের জন্য বিনামূল্যে পড়াশোনা ও উপবৃত্তি চালু, নারীনির্যাতন প্রতিরোধে আইন প্রণয়ন এবং মহিলা ও শিশু মন্ত্রণালয় প্রতিষ্ঠা ছিল তাঁর দূরদর্শী নেতৃত্বের প্রতিফলন।

বিএনপি নেতার দাবি, “বিএনপি হলো বাংলাদেশপন্থী উদার গণমানুষের দল। ভারতের সঙ্গে কোনো আপস না করার কারণেই বিএনপি দীর্ঘ ১৭ বছর ক্ষমতায় আসতে পারেনি। বিদেশীদের ওপর নির্ভর না করে, জনগণের ভোটের মাধ্যমেই বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে চায়।”

তিনি বলেন, মানুষের সেবায় এগিয়ে আসার সর্বোত্তম পথ হলো রাজনীতি। তাই নেতাকর্মীদের সেবার মানসিকতা নিয়ে রাজনীতি করতে হবে, মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়াতে হবে। একইসঙ্গে রাজনীতির নামে ফ্যাসিবাদের উত্থান রুখতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

জুলাই বিপ্লবের পর বিএনপির বিরুদ্ধে ‘চাঁদাবাজির মনগড়া অভিযোগ তুলে’ একটি মহল অপপ্রচার ও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন লুৎফুর রহমান কাজল। এসব মোকাবেলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

সভায় তিনি রামুর কৃতী সন্তান ও সাবেক সাংসদ মরহুম অ্যাডভোকেট খালেকুজ্জামানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দলের আহ্বায়ক রাবেয়া বসরী। সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব নাজমা আক্তার।
এছাড়া বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার আহমদ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবদুল কাইয়ুম, উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল বশর বাবু, বিএনপি নেতা শেখ আবদুল্লাহ, চেয়ারম্যান আবদুল করিম, মুসলেহ উদ্দীন চৌধুরী এবং ওলামা দলের আহ্বায়ক মাওলানা মো. ইলিয়াছ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

উখিয়ায় ৫০ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, সিএনজি জব্দ

খালেদা জিয়া নারী শিক্ষায় যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন: রামুতে কাজল

আপডেট সময় : ১২:২২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫