ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়ায় দুই রেস্তোরাঁয় অনিয়ম, ৪ লাখ টাকা জরিমানা বাঁকখালী নয়, রামু অথবা ঈদগাঁও উপজেলার সাথে থাকতে চেয়ে ঈদগড়বাসীর স্মারকলিপি কক্সবাজারে বহুল প্রত্যাশিত মেরিন ড্রাইভ সংযোগ সড়ক বাস্তবায়নের পক্ষে অবস্থান ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ ‎ একরাম হত্যায় মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ মেরিন ড্রাইভে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাতকানিয়ার জাবেদের মৃত্যু মহাসড়কে অভিযান, চারটি বাসকে ১১ হাজার টাকা জরিমানা , ৭ হাইড্রোলিক হর্ন জব্দ লোহাগাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড প্রবীণ আইনজীবী প্রফেসর নুর আহমদ এডভোকেটের ১ম মৃত্যু বার্ষিকী ২৬ আগস্ট আশ্রয়প্রার্থী বিদেশিদের জন্য বড় দুঃসংবাদ দিল আমেরিকা স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিশ্রুতির প্রতিফলন : কক্সবাজার মেডিকেল কলেজের নতুন হোস্টেল একনেকে অনুমোদন ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখণ্ডিত, নিউজিল্যান্ডের এক পরিবারের ৩ সদস্য উদ্ধার: শিশু নিখোঁজ অশ্রুজলে ২৫ আগস্ট স্মরণ: বিশ্বের কাছে ১০ মিনিট চাইলো লাখো রোহিঙ্গারা বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি দ্রুত সকল রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত নেওয়ার দাবিতে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত বঙ্গোপসাগরে ট্রলার ডুবে ৫ জেলে নিখোঁজ

ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

কক্সবাজারের টেকনাফ পৌরসভা ও বাহারছড়া ইউনিয়ন দশ দলীয় জোটের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে টেকনাফ সরকারি কলেজ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৪ (উখিয়া – টেকনাফ) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী বলেন, টেকনাফ একটি সম্ভাবনাময় এলাকা হওয়া সত্ত্বেও নানা কারণে এই এলাকার মানুষকে কর্মহীন হয়ে অভাব অনটনে দিনাতিপাত করতে হচ্ছে। শাহপরীর দ্বীপ গবাদি পশুর করিডোর, টেকনাফ স্থলবন্দর, সেন্টমার্টিন পর্যটন সীমাবদ্ধতা এবং সিন্ডিকেট ব্যবসায়ের কারণে এক প্রকার জোর করে মানুষকে কর্মহীনতার দিকে ঠেলে দেয়া হচ্ছে। এ কারণে টেকনাফে মাদকের ভয়াবহতা বৃদ্ধি পেয়েছে। ক্রসফায়ার দিয়ে চেষ্টা করা হয়েছে মাদক নির্মূলে। কিন্তু সম্ভব হয়নি। আগামী নির্বাচনে আমাকে জয়যুক্ত করলে মানুষের জন্য বিপুল পরিমাণ কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে।

টেকনাফ পৌরসভা জামায়াতে ইসলামীর সভাপতি মুহাম্মদ রবিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জাহেদুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক নুরুল হোসাইন ছিদ্দিকী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রফিকুল্লাহ, এসিস্ট্যান্ট সেক্রেটারি সরওয়ার কামাল সিকদার, টেকনাফ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ ইসমাইল, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি আব্দুর রহিম নুরী, এনসিপির উপজেলা সমন্বয়ক সায়েম সিকদার , বাহা উদ্দিন, সাবেক পৌর কাউন্সিলর মনিরুজ্জামান প্রমূখ।

এদিকে সন্ধ্যা ছয়টার দিকে বাহারছড়া ইউনিয়নের শামলাপুর বাজারে আরেকটি নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। এ পথসভায় সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী প্রধান অতিথির বক্তব্যে বলেন, আপনাদের সহযোগীতায়, আপনাদের দোয়ায়, আপনাদের ভোট নিয়ে আমরা যদি এদেশ পরিচালনার সুযোগ পাই ইনশাআল্লাহ বাংলাদেশকে সকল আবর্জনা মুক্ত করে একটি সম্মানজনক সফল রাষ্ট্রে পরিণত করা হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

উখিয়ায় দুই রেস্তোরাঁয় অনিয়ম, ৪ লাখ টাকা জরিমানা

ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

আপডেট সময় : ০৮:৪০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬