ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্রেতা বিক্রেতা উভয়েই সচেতন হলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে ভোর রাতে সাংবাদিকের বাড়িতে ডাকাতি, বৃদ্ধ দম্পতিকে জিম্মি করে টাকা-স্বর্ণালংকার লুট রোহিঙ্গাদের জন্য আলাদা কারাগার তৈরীর প্রস্তাব। কক্সবাজারে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি নাইক্ষ্যংছড়িতে বৃদ্ধার বোরকার ভিতরে মিলল ২০ হাজার ইয়াবা ২০২৬ বিশ্বকাপের ৪৮ দলের স্কোয়াড দেখে নিন এক নজরে বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে ৬৫ ভাগ প্রান্তিক জনগোষ্ঠীকে মুক্ত রাখা হয়েছে : তথ্যমন্ত্রী কক্সবাজার উপকূলে এগোচ্ছে মৌসুমীবায়ু, দেশজুড়ে টানা বৃষ্টির আভাস ফুটবল রোমাঞ্চে ভরা রাত- মাঠে নামছে আর্জেন্টিনা, ব্রাজিল ও পর্তুগাল হ্যাটট্রিক শিরোপার মিশনে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ মানবতার আয়োজনে মানববর্জ্যে পরিবেশের বাজছে বারোটা! ‌আপা-ভাইয়া বনাম “স্যার-ম্যডাম”: আমলাতন্ত্রের ভাষায় ঔপনিবেশিকতার দীর্ঘ ছায়া নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার নেতৃত্বের দৌড়ে এগিয়ে যারা টেকনাফে শীঘ্রই কমিটি পাচ্ছে ছাত্রদল গলায় চানাচুর আঁটকে শিশু আবিদের মৃত্যু

কুতুবদিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 75?

কক্সবাজারের কুতুবদিয়ায় বাড়ির পাশের পুকুরে পড়ে সাদিয়া জান্নাত (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) বিকেলে উপজেলার দক্ষিণ ধূরুং ইউনিয়নের বরইতলী পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাদিয়া জান্নাত দক্ষিণ ধূরুং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বরইতলী পাড়ার বাসিন্দা নেজাম উদ্দিন ও সানজিদা আক্তারের মেয়ে।

স্থানীয় বাসিন্দাদের বরাতে পুলিশের ভাষ্য, বিকেল ৫টার দিকে বাড়ির পূর্ব পাশে অন্য শিশুদের সঙ্গে খেলছিল সাদিয়া। একপর্যায়ে সবার অজান্তে পাশের পুকুরে পড়ে যায় সে। পরিবারের সদস্যরা শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে তার চাচা আছম উদ্দিন পুকুরে সাদিয়াকে পানিতে ডুবন্ত অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিকভাবে উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের আহাজারিতে এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে হৃদয়বিদারক পরিবেশ।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুল হক বলেছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহের সুরতহাল করেছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা রুজু করা হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ক্রেতা বিক্রেতা উভয়েই সচেতন হলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে

কুতুবদিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৮:০২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬