ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আগামীকাল রথযাত্রা উৎসব- থাকছে নানা আয়োজন তিন মাসের শিশুর পা মুচড়ে দেওয়া চাচি পলাতক, আটক ৩ সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত আজ ‘প্রাথমিক শিক্ষা পদক’ দেবেন প্রধানমন্ত্রী তিন বিষয়ের পরীক্ষা আবার নেওয়া হবে: শিক্ষামন্ত্রী পেকুয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু রাজাপালংয়ের চেয়ারম্যান দুর্নীতিগ্রস্ত : জেলা প্রশাসকের কাছে দেয়া এমপির চিঠি ভাইরাল! বুধবার পরীক্ষা হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা মাতারবাড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ: ‘আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যা’ দাবি পরিবারের কুতুবদিয়ায় নিহত জেলে পরিবারের পাশে ইউএনও: আর্থিক সহায়তা প্রদান কক্সবাজার থেকে অস্ত্র কিনে নিয়ে যাচ্ছিল ঢাকায় : লোহাগাড়ায় পুলিশের হাতে দুটি অস্ত্রসহ আটক ৩ মাথাগোঁজার একমাত্র আশ্রয় হারিয়ে লোহাগাড়ার আবদুল বারীর আর্তনাদ, — পাশে দাঁড়ানোর আকুতি এইচএসসি পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে কক্সবাজারে পাঁচ ঘণ্টার সড়ক অবরোধ পাহাড় কর্তনকারী ও বন্যায় স্লুইসগেট বন্ধের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম বিশ্বে ফার্মের মুরগি উৎপাদনে বাংলাদেশ কততম, শীর্ষে কারা?

কুতুবদিয়ায় তারুণ্য উৎসব উপলক্ষে বীচ ম্যারাথন দৌড় সম্পন্ন

কক্সবাজারের কুতুবদিয়ায় তারুণ্য উৎসব-২০২৫ উপলক্ষে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগানে আয়োজিত নীচ ম্যারাথন দৌড় সফলভাবে সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে বড়ঘোপ সমুদ্র সৈকতে এই ম্যারাথনের উদ্বোধন করেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা।

ম্যারাথনে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, ক্রীড়াপ্রেমী যুবকসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা উচ্ছ্বাসের সঙ্গে দৌড়ে অংশ নেন এবং কুতুবদিয়ার মনোরম পরিবেশে স্বাস্থ্যসচেতনতার বার্তা ছড়িয়ে দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও ক্যথোয়াইপ্রু মারমা বলেন, “এই ধরনের আয়োজন যুব সমাজকে সুস্থ ও কর্মঠ রাখার পাশাপাশি সামাজিক পরিবর্তনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কুতুবদিয়ায় এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাদাত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর জামাল উদ্দিন, কুতুবদিয়া মডেল হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জহিরুল ইসলাম, কৈয়ারবিল আইডিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষক ইসহাক হায়দার সোহেল উপস্থিত ছিলেন।

এই ম্যারাথন দৌড় কুতুবদিয়ার ক্রীড়া ও পর্যটন সম্ভাবনাকে আরও এগিয়ে নিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

আগামীকাল রথযাত্রা উৎসব- থাকছে নানা আয়োজন

কুতুবদিয়ায় তারুণ্য উৎসব উপলক্ষে বীচ ম্যারাথন দৌড় সম্পন্ন

আপডেট সময় : ০৩:১২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫