ঢাকা ০৭:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাদিপাহাড়ে সাইফুল হত্যাকান্ড : সিহাব নামের যুবক আটক চকরিয়ায় শিক্ষার্থীকে অপহরণ : যুবকের যাবজ্জীবন কারাদণ্ড বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ জেলা শাখার কমিটি অনুমোদন: সভাপতি জোবায়ের, সা: সম্পাদক ওসমান জ্বালানি তেলের দাম বাড়তেই কক্সবাজার-টেকনাফ রুটে বাসভাড়া বৃদ্ধি কক্সবাজারে ৪৪ লাখ ৯২ হাজার ইয়াবাসহ ১৩৫ কোটি টাকার মাদক ধ্বংস কক্সবাজার সদর থানার বিশেষ অভিযান: ২৪ ঘন্টায় গ্রেপ্তার ২৯ হলদিয়ায় কিশোরকে মারধর করে অপহরণ : থানায় অভিযোগ দায়ের মহেশখালীতে ঘুরতে এসে সড়ক দুর্ঘটনায় চকরিয়ার প্রবাসী যুবকের মৃত্যু লিংক রোডে এসআরবির হাতে আটক ২ ২ মাদক কারবারি : ইয়াবা উদ্ধার পেকুয়ায় সড়ক অবরুদ্ধ করে লবণবোঝাই, ট্রাকচালককে ১০ হাজার টাকা জরিমানা দেশের স্বার্থ ও জনস্বার্থ বিবেচনা করেই কাজ করতে হবে-টেকনাফে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি কক্সবাজারে চালু হলো মাদকদ্রব্য অপরাধ দমনে তিন ট্রাইব্যুনাল পড়ে আছে মহেশখালীর ৮ হাজার কোটি টাকার পাইপলাইন নিখোঁজের ৮ বছর পর বালুখালীর জসিমকে  পঞ্চগড় থেকে ফিরে পেল পরিবার

কাঁচের টুকরোর আঘাতে ফুফাতো ভাইয়ের হাতে মামাতো ভাই ‘খুন’

কক্সবাজার শহরের লাইট হাউজ এলাকায় রং মিস্ত্রির কাজকে কেন্দ্র করে ফুফাতো ভাইয়ের হাতে মামাতো ভাই নিহত হয়েছেন।

কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান জানান, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের ১২ নম্বর ওয়ার্ডের লাইট হাউজ পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত তরুণের নাম সরওয়ার (২৪)। তিনি সাবেক বিজিবি সদস্য আবু কামালের একমাত্র ছেলে। অভিযুক্ত রায়হান (২৪) একই এলাকার আতিকুর রহমানের ছেলে। তারা দুজনই পেশায় রং মিস্ত্রি এবং একসঙ্গে কাজ করতেন।

ওসি ইলিয়াস খান বলেন, “রং মিস্ত্রির কাজ নিয়ে দুই চাচাতো ভাইয়ের মধ্যে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

নিহতের চাচা আবু কায়েম বলেন, শনিবার দুপুরে রংয়ের কাজ নিয়ে সরওয়ার ও রায়হানের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে রায়হান ক্ষিপ্ত হয়ে কাঁচের টুকরো দিয়ে সরওয়ারের বুকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সরওয়ারকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, “আমার ভাইয়ের একমাত্র সন্তানকে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।”

নিহত সরওয়ারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে আনা হয়েছে জানিয়ে ওসি বলেন, “অভিযুক্ত রায়হানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কাঁচের টুকরোর আঘাতে ফুফাতো ভাইয়ের হাতে মামাতো ভাই ‘খুন’

আপডেট সময় : ০৪:৪০:০৬ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫