ঢাকা ১০:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেনজীর আহমদকে দেশে ফেরানো হবে কোন প্রক্রিয়ায়? ইসলামী ব্যাংকের পুরো বোর্ড ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক প্রধানমন্ত্রীর কর্মসূচিতে অংশ নেয়ার নাম করে আনছিলো ইয়াবা : আটক  যুবদল নেতা, দল থেকে বহিস্কার কক্সবাজারে দুইশ কিলোমিটার ড্রাইভ করেছেন প্রধানমন্ত্রী ১৫ বছর পরও স্মৃতিতে অমলিন নেতা শাহ আলম সরকার বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে- এমপি কাজল সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার আত্মসমর্পণ করতে আদালতে আসছেন এমপি আমির হামজা একই পরিবারের ৪ সদস্যের আত্মহত্যা ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, পুলিশ সদস্য প্রত্যাহার নিজ বাড়ি থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার নজরুল বর্ষ ঘিরে তিন দিনব্যাপী অনুষ্ঠান হবে ৬৪ জেলায়: সংস্কৃতিমন্ত্রী দুর্ভিক্ষপীড়িত রাষ্ট্রকে টেনে তুলেছিলেন জিয়াউর রহমান: মির্জা ফখরুল ‘এগিয়ে চলো ব্রাজিল’, সতীর্থদের প্রতি নেইমার বিশ্বকাপ জিততে এসেছি, ব্যক্তিগত পুরস্কার নয়: ভিনিসিয়ুস

কসউবিতে আন্তঃস্কুল বিতর্ক উৎসব শুরু শনিবার

বাকশক্তির উৎকর্ষ, চিন্তার স্বাধীনতা ও যুক্তির শাণিত অনুশীলনের অনন্য প্ল্যাটফর্ম হিসেবে কসউবি সাংস্কৃতিক ক্লাব প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে “১ম কসউবিসাক আন্তঃ স্কুল বিতর্ক উৎসব ২০২৫”।

শহিদ শাহ আলম বশির মিলনায়তনে দুই দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হবে আগামী ১০ ও ১১ মে। জেলার বিভিন্ন খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠানের নবীন ও প্রতিশ্রুতিশীল বিতার্কিকরা অংশ নেবেন এই উৎসবে। প্রতিটি দল তিনজন মূল বিতার্কিক এবং দুইজন বিকল্প সদস্য নিয়ে গঠিত হবে। বিতর্ক অনুষ্ঠিত হবে সনাতনী পদ্ধতিতে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ১০ মে অনুষ্ঠিত হবে একটি বিশেষ বিতর্ক কর্মশালা। সেখানে অভিজ্ঞ বক্তারা তাদের অভিজ্ঞতা ও কৌশল তুলে ধরবেন আগত বিতার্কিকদের সামনে। ১১ মে দিনব্যাপী চলবে গ্রুপ রাউন্ড, ফাইনাল বিতর্ক এবং সমাপনী আয়োজন।

আয়োজকরা মনে করেন, বিতর্ক কেবল প্রতিযোগিতা নয়, এটি বিবেকের জাগরণ, মতপ্রকাশের অনুশীলন এবং একটি সচেতন সমাজ গঠনের অন্যতম হাতিয়ার।

জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে উন্মুক্ত আমন্ত্রণ জানানো হয়েছে এই আয়োজনের অংশ হতে। কসউবি সাংস্কৃতিক ক্লাব বিশ্বাস করে, যুক্তির আলোয় আলোকিত হবে আগামীর সমাজ, আগামীর বাংলাদেশ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কসউবিতে আন্তঃস্কুল বিতর্ক উৎসব শুরু শনিবার

আপডেট সময় : ০৯:৩৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫