ঢাকা ০১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রামুতে বন্যহাতির তা’ন্ড’ব, মা-মেয়ে নিহত দুই মামলায় সাবেক মেয়র আইভীর জামিন ভাড়া বাসা থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হোটেল কক্ষে অর্ধগলিত মরদেহ উদ্ধার অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার, নগদ টাকা ও মোবাইল উদ্ধার রোহিঙ্গা ক্যাম্পে বজ্রপাত, আহত ৫ নারী বাসযাত্রীর ব্যাগে মিললো ২.৭ কেজি গাঁজা জলাবদ্ধতায় চট্টগ্রামবাসীর কষ্টের জন্য দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ পাচারকারীর ফেলে যাওয়া বস্তায় এক লাখ ইয়াবা উদ্ধার অবৈধভাবে রোহিঙ্গাদের নগদ টাকা বিতরণ, তদন্তের মুখে এনজিও সওয়াব ভয়াল ২৯ এপ্রিল : এখনো অরক্ষিত বিস্তীর্ণ উপকূল পাঁচ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস একদিনে কক্সবাজারে ৮ প্রাণহানি সেন্টমার্টিনে “ভূতুড়ে জাল ও প্লাস্টিক” সংগ্রহ কর্মসূচির উদ্বোধন, ১৫০ কেজি ভূতুড়ে জাল সংগ্রহ

কবরের ওপর দইয়ের হাঁড়ি রেখে আগুন: আতঙ্কে এলাকাবাসী

পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নে একটি কবরের ওপর দইয়ের হাঁড়ি রেখে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শনিবার দিবাগত রাত ২ টার দিকে ইউনিয়নের ডালারমুখ এলাকার একটি কবরস্থানে অজ্ঞাত কয়েকজন লোক এই জঘন্য কাণ্ডটি ঘটিয়েছে বলে জানিয়েছে স্থানীয় রিদুয়ান আলম নামের যুবক।

​স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে কবরস্থানের একটি কবরের ওপর দইয়ের হাঁড়ি বসিয়ে তাতে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। যা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। সাধারণ স্থানীয়দের দাবি, এটি কোনো সাধারণ ঘটনা নয়; বরং কালো জাদুর অংশ হিসেবে কোনো চক্র এই অপকর্মটি করেছে। কবরের ওপর এ ধরনের অস্বাভাবিক কর্মকাণ্ড দেখে স্থানীয়দের মনে ভীতি জেঁকে বসেছে।

​এলাকাবাসীর মতে, কুসংস্কারচ্ছন্ন কোনো চক্র যাদুবিদ্যার উদ্দেশ্যে এমন বিকৃত পথ বেছে নিয়েছে। ধর্মীয় পবিত্রতা নষ্ট ও জনমনে আতঙ্ক তৈরি করা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত তদন্তের দাবির পাশপাশি জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কবরের ওপর দইয়ের হাঁড়ি রেখে আগুন: আতঙ্কে এলাকাবাসী

আপডেট সময় : ০৩:১৮:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬