ঢাকা ০৯:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়ায় দুই রেস্তোরাঁয় অনিয়ম, ৪ লাখ টাকা জরিমানা বাঁকখালী নয়, রামু অথবা ঈদগাঁও উপজেলার সাথে থাকতে চেয়ে ঈদগড়বাসীর স্মারকলিপি কক্সবাজারে বহুল প্রত্যাশিত মেরিন ড্রাইভ সংযোগ সড়ক বাস্তবায়নের পক্ষে অবস্থান ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ ‎ একরাম হত্যায় মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ মেরিন ড্রাইভে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাতকানিয়ার জাবেদের মৃত্যু মহাসড়কে অভিযান, চারটি বাসকে ১১ হাজার টাকা জরিমানা , ৭ হাইড্রোলিক হর্ন জব্দ লোহাগাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড প্রবীণ আইনজীবী প্রফেসর নুর আহমদ এডভোকেটের ১ম মৃত্যু বার্ষিকী ২৬ আগস্ট আশ্রয়প্রার্থী বিদেশিদের জন্য বড় দুঃসংবাদ দিল আমেরিকা স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিশ্রুতির প্রতিফলন : কক্সবাজার মেডিকেল কলেজের নতুন হোস্টেল একনেকে অনুমোদন ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখণ্ডিত, নিউজিল্যান্ডের এক পরিবারের ৩ সদস্য উদ্ধার: শিশু নিখোঁজ অশ্রুজলে ২৫ আগস্ট স্মরণ: বিশ্বের কাছে ১০ মিনিট চাইলো লাখো রোহিঙ্গারা বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি দ্রুত সকল রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত নেওয়ার দাবিতে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত বঙ্গোপসাগরে ট্রলার ডুবে ৫ জেলে নিখোঁজ

কক্সবাজার সিটি কলেজে ছাত্রদলের কার্যক্রম ক্ষোভ জানিয়ে শিবিরের স্মারকলিপি

কক্সবাজার সিটি কলেজ প্রশাসনের সিদ্ধান্তে ক্যাম্পাসের অভ্যন্তরে প্রকাশ্যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকা সত্ত্বেও ছাত্রদল ক্যাম্পাসে তাদের সাংগঠনিক কার্যক্রম অবাধে পরিচালনা করে যাচ্ছে দাবী করে ক্ষোভ প্রকাশ করেছে ইসলামি ছাত্র শিবির।

শিবির বলছে, “কলেজ প্রশাসন উদ্দেশ্যপ্রণোদিত ভাবে দিনের পর দিন এ বিষয়ে নীরব ভূমিকা পালন করায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আমরা কলেজ প্রশাসনের নিকট এ বিষয়ে স্পষ্ট বক্তব্য জানতে চাই। পাশাপাশি জড়িতদের শাস্তির আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।”

এছাড়াও কলেজের শিক্ষার গুণগতমান বৃদ্ধি, সুষ্ঠু পরিবেশ নিশ্চিত ও ফ্যাসিবাদী ব্যবস্থা সম্পূর্ণ বিলুপ্ত করার লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কক্সবাজার সিটি কলেজ শাখার পক্ষ থেকে কলেজ প্রশাসনের কাছে আট দফা দাবি উত্থাপন করে স্মারকলিপি প্রদান করা হয়।

রোববার সকালে কলেজ অধ্যক্ষ অধ্যাপক আকতার চৌধুরীর কাছে এই স্মারকলিপি প্রদান করে কলেজ শাখা ছাত্র শিবিরের সেক্রেটারি খাইরুল আমিন শাহেদ।

স্মারকলিপির অন্যান্য দাবী গুলো হলো-

◑ কক্সবাজার সিটি কলেজকে জাতীয়করণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ অনতিবিলম্বে গ্রহণ করা।
◑ পরিত্যাক্ত শেখ মুজিব চত্তরকে শহীদ আবু সাঈদ – মুগ্ধ চত্তর নামকরণ করা।
◑ কলেজের মাসিক বেতন ও পরীক্ষার ফি গ্রহণের জন্য আধুনিক “অটোমেশন” মেশিন স্থাপন।
◑ প্রাক্তন অধ্যক্ষের দুর্নীতির পূর্ণাঙ্গ তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং শিক্ষা মন্ত্রণালয় ও জা: বি: এর নীতিমালার আলোকে অধ্যক্ষ – উপাধ্যক্ষ নিয়োগ প্রদান।
◑ একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ছাত্রসংসদ নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।
◑ বিজ্ঞান ক্লাব, বির্তক ক্লাবসহ প্রয়োজনীয় ক্লাবসমূহ প্রতিষ্ঠা করা। বিএনসিসি ও রোভার স্কাউটের প্রয়োজনীয় সংস্কার করে মানসম্মত পরিবেশ এবং ক্যাডেট ও রোভারদের প্রাপ্য সুবিধা নিশ্চিত করা।
◑ ক্যাম্পাসের সৌন্দর্য বর্ধন, কলেজ লাইব্রেরী সংস্কার ও প্রায়োজনীয় বইয়ের ব্যবস্থা করা এবং বিদ্যমান কলেজ বাস মেরামতকরণ সহ আরো দুইটি কলেজ বাস বৃদ্ধি। পাশাপাশি কলেজ ওয়েবসাইট উন্নতকরণ, বিজ্ঞান ল্যাব ও আইসিটি ল্যাবের প্রয়োজনীয় সংস্কার পূর্বক একটি আধুনিক সুবিধা সম্বলিত ক্যাম্পাস নিশ্চিতকরণের দাবী করে ছাত্র শিবির।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

উখিয়ায় দুই রেস্তোরাঁয় অনিয়ম, ৪ লাখ টাকা জরিমানা

কক্সবাজার সিটি কলেজে ছাত্রদলের কার্যক্রম ক্ষোভ জানিয়ে শিবিরের স্মারকলিপি

আপডেট সময় : ১০:৪৬:০২ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫