ঢাকা ১০:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
“আজতেকা থেকে কক্সবাজার: ফুটবলের উদ্বোধনী বাঁশি যেন সমুদ্রের ঢেউয়েও” ৫ মাস পর মুক্তি! ৪টি ট্রলারসহ ৯১ বাংলাদেশি কুতুবদিয়ার জেলেকে ফেরত দিলো ভারত নাফ নদীতে আরাকান আর্মির গুলি, সাঁতরে বাংলাদেশে এলেন আহত রোহিঙ্গা যুবক মহেশখালী উপজেলা ছাত্রদলের সভাপতি হিসেবে গাজী সালাহউদ্দিন মানিককে চায় তৃণমূল শিল্পী ইফতিকে নিয়ে মানহানিকর ভূয়া সংবাদ : কমবার নিন্দা ও আইনের আওতায় আনার দাবী টেকনাফে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ ভুক্তভোগী উদ্ধার, আটক ৯ পাচারকারী ক্রেতা বিক্রেতা উভয়েই সচেতন হলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে ভোর রাতে সাংবাদিকের বাড়িতে ডাকাতি, বৃদ্ধ দম্পতিকে জিম্মি করে টাকা-স্বর্ণালংকার লুট রোহিঙ্গাদের জন্য আলাদা কারাগার তৈরীর প্রস্তাব। কক্সবাজারে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি নাইক্ষ্যংছড়িতে বৃদ্ধার বোরকার ভিতরে মিলল ২০ হাজার ইয়াবা ২০২৬ বিশ্বকাপের ৪৮ দলের স্কোয়াড দেখে নিন এক নজরে বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে ৬৫ ভাগ প্রান্তিক জনগোষ্ঠীকে মুক্ত রাখা হয়েছে : তথ্যমন্ত্রী কক্সবাজার উপকূলে এগোচ্ছে মৌসুমীবায়ু, দেশজুড়ে টানা বৃষ্টির আভাস ফুটবল রোমাঞ্চে ভরা রাত- মাঠে নামছে আর্জেন্টিনা, ব্রাজিল ও পর্তুগাল

কক্সবাজার থেকে দেরিতে এসেছে ট্রেন, ক্ষিপ্ত হয়ে চালককে যাত্রীদের মারধর

ট্রেন দেরি করে আসায় চট্টগ্রাম রেলস্টেশনে ট্রেনচালককে মারধর করেছেন একদল যাত্রী। আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টায় এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে ট্রেনচালকেরা এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ রেখেছেন।

রেলওয়ে সূত্র জানায়, আজ কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসে প্রবাল এক্সপ্রেস। এই ট্রেন চট্টগ্রাম স্টেশনে আসার কথা বেলা ২টা ১০ মিনিটে। তবে ট্রেন এসে পৌঁছায় বেলা ৩টা ২৫ মিনিটে। ট্রেনে ঢাকাগামী মহানগর গোধূলির যাত্রী ছিলেন। প্রবাল এক্সপ্রেস ট্রেন দেরিতে আসায় মহানগর গোধূলি ট্রেন ধরতে পারেননি তাঁরা। এতে ক্ষিপ্ত হয়ে প্রবাল এক্সপ্রেসের লোকোমাস্টার (ট্রেনচালক) খোরশেদ আলমকে মারধর করেন কয়েকজন যাত্রী।

চট্টগ্রাম স্টেশনের স্টেশনমাস্টার আবু জাফর মজুমদার প্রথম আলোকে বলেন, প্রবাল এক্সপ্রেসের কিছু যাত্রী মহানগর গোধূলিতে করে ঢাকায় যাওয়ার জন্য টিকিট কেটেছিলেন। কিন্তু প্রবাল এক্সপ্রেস দেরিতে করে আসায় ট্রেনচালক খোরশেদ আলমকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এতে ট্রেনচালকেরা এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ রাখেন। এতে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস সোয়া এক ঘণ্টা দেরিতে সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে স্টেশন ছাড়ে।

আবু জাফর মজুমদার বলেন, মহানগর গোধূলি নির্ধারিত সময়ে ছেড়েছে। আর প্রবাল এক্সপ্রেস দেরিতে এসেছে। এ জন্য তো নির্ধারিত ট্রেন দেরিতে ছাড়া যাবে না। আর ট্রেন দেরি হয়েছে, এর দায় তো ট্রেনচালকের নয়। কিন্তু কিছু যাত্রী উচ্ছৃঙ্খল আচরণ করেন। পরে রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে ট্রেনচালকেরা কর্মবিরতি তুলে নেন। পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

সূত্র: প্রথম আলো

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

“আজতেকা থেকে কক্সবাজার: ফুটবলের উদ্বোধনী বাঁশি যেন সমুদ্রের ঢেউয়েও”

কক্সবাজার থেকে দেরিতে এসেছে ট্রেন, ক্ষিপ্ত হয়ে চালককে যাত্রীদের মারধর

আপডেট সময় : ০৭:৪৯:৩২ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫