ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধানমন্ত্রী তারেক রহমান – বিএনপি দেশের মানুষের স্বার্থে কাজ করে শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী, পরিবারের হাতে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান স্ত্রীকে সঙ্গে নিয়ে ডুলাহাজারা সাফারি পার্ক ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী মালুমঘাটে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের জন্য আমার নেতার বৃহত্তর মাস্টার প্ল্যান আছে – স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে পিএমখালীতে যান প্রধানমন্ত্রী, পাশে বসান স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘করবো কাজ, গড়ব দেশ’—প্রধানমন্ত্রী তারেক রহমান কোদাল দিয়ে মাটি কেটে পাতলী খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে প্রথমবার কক্সবাজারে পৌঁছেছেন তারেক রহমান, দিনব্যাপী অংশ নেবেন ১১ কর্মসূচিতে  কক্সবাজারের পথে সপরিবারে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর কাছে কক্সবাজারের মানুষের ৩ দাবি প্রধানমন্ত্রীকে বরনে প্রস্তুত পেকুয়া কক্সবাজারে অনুষ্ঠিত হলো ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চাই -কক্সবাজারে ক্রীড়ামন্ত্রী কুতুবদিয়ায় উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানচর্চা এবং উদ্যোক্তা মনোভাব বিকাশে দিনব্যাপী কর্মসূচি

কক্সবাজারে বিজয় দিবসের অনুষ্ঠানে সেনাবাহিনীর সার্বিক নিরাপত্তা প্রদান ও ব্যান্ড ডিসপ্লে

কক্সবাজারে নানান আয়োজনে উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস। ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে বীরশ্রষ্ঠ রুহুল আমীন স্টেডিয়াম জেলা প্রশাসনের আয়েজনে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ ও ডিসপ্লে।

উক্ত অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে রামু সেনানিবাসের বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের ২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৯ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সার্বিক ব্যবস্থাপনায় ১৫০ জন সেনাসদস্য নিরাপত্তা দায়িত্ব পালন করেন। স্টেডিয়ামের প্রধান গেটসহ সকল প্রবেশপথে সেনাসদস্য মোতায়েন করা হয়। পাশাপাশি গোলদীঘির পাড় ও পার্শ্ববর্তী এলাকাসমূহে সার্বক্ষণিক মোবাইল টহল পরিচালনার মাধ্যমে যেকোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে সেনাসদস্যরা সর্বদা সতর্ক অবস্থানে ছিলেন।

বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে গৃহীত সুসংহত ও কার্যকর নিরাপত্তা ব্যবস্থার ফলে সম্পূর্ণ অনুষ্ঠান শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নভাবে সম্পন্ন হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ পাঠ, জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, কবুতর ও বেলুন উড্ডয়ন, কুচকাওয়াজ ও বিভিন্ন ডিসপ্লে অনুষ্ঠিত হয়। পরবর্তীতে অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের ২ পদাতিক ব্রিগেড অধীনস্থ ১ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট কর্তৃক আয়োজিত মনোমুগ্ধকর ও প্রাণবন্ত ব্যান্ড ডিসপ্লে অনুষ্ঠিত হয়, যা উপস্থিত সকল স্তরের আমন্ত্রিত অতিথি ও দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করে।

এসময় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অতঃপর জেলা প্রশাসক মো.আ. মান্নান ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও কক্সবাজার এরিয়া কমান্ডারের পক্ষে উপস্থিত ৯ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লে: কর্নেল তানভীর আহমেদ কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

শেষে জেলা প্রশাসক বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন কর্তৃক অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও মনোমুগ্ধকর ব্যান্ড ডিসপ্লে প্রদর্শনীর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধানমন্ত্রী তারেক রহমান – বিএনপি দেশের মানুষের স্বার্থে কাজ করে

কক্সবাজারে বিজয় দিবসের অনুষ্ঠানে সেনাবাহিনীর সার্বিক নিরাপত্তা প্রদান ও ব্যান্ড ডিসপ্লে

আপডেট সময় : ০২:৪০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫