ঢাকা ০৬:১৪ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গর্জনিয়ায় মোটরসাইকেল চালক সমিতির ইফতার মাহফিল চকরিয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণ : উড়ে গেল কাঠুরিয়ার পা ভিন্ন আবহে আরেকটি ৭ মার্চ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কক্সবাজারের আহবায়ক কমিটি গঠিত – আহবায়ক: মোজাম্মেল হক, সদস্য সচিব: আরোজ ফারুক ‘আমার মত অনেক মেয়ে আপেল মাহমুদের কাছে নির্যাতিত’ -লাইলা পরী পেকুয়ায় মা–মেয়ের এক মাসের কারাদণ্ডের অন্তরালে “নব্য জাহেলিয়াত থেকে মুক্তির জন্য ইসলামী অনুশাসনের বিকল্প নেই – আনোয়ারী সিবিআইইউতে বিবিএ ডিপার্টমেন্টের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জ্বালানি তেল বিক্রির সীমা বেঁধে দিল বিপিসি রামুতে সরঞ্জাম ও জাল টাকাসহ যুবক আটক সাগরপাড়ে প্রশান্তির ইফতার রত্নগর্ভা রিজিয়া আহমেদ স্মরণে ফেইম ফাউন্ডেশনের ইফতার ও ঈদসামগ্রী বিতরণ ইফতারে দই-চিড়া কেন খাবেন? আরকান আর্মির হাতে আটক তিন বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি

কক্সবাজারে কোন ‘মাসুদ’ কে ভালো হতে বললেন তাহেরি!

আলোচিত ইসলামি বক্তা মাওলানা মুফতি গিয়াস উদ্দিন তাহেরি বলেছেন, সুন্নিদের দুর্বল ভাবলে ভুল হবে, আমরা অন্যায়-অবিচারের প্রতিবাদ করতে জানি। ৫৩ বছরের মধ্যে বর্তমান সময়ে চারদিকে সুন্নিদের জয়গান উঠেছে।

মাদকসেবী, ঘুষখোর ও সুদখোরদের বিরুদ্ধে ‘ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান দিয়ে তাদের উদ্দেশে তাহেরি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত বাক্য ‘ভালো হয়ে যাও মাসুদ!’।

রোববার (২ নভেম্বর) বিকেল ৪টার দিকে কক্সবাজার শহরের উত্তর নুনিয়ারছড়ার শিল্প এলাকা মাঠে স্থানীয় সমাজ উন্নয়ন পরিষদ ও যুব উন্নয়ন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত কক্সবাজার সুন্নি কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কনফারেন্সে আহলে সুন্নাত ওয়াল জামাআত ও গাউসিয়া কমিটি কেন্দ্রীয় এবং জেলা শাখার নেতৃবৃন্দরা অতিথি হিসেবে অংশ নেন।

প্রসঙ্গত, আহলে সুন্নাত ওয়াল জামাআত জাতীয় পরিষদের সাংগঠনিক সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন সামাজিক যোগাযোগমাধ্যমে নানা সময় বিভিন্ন বক্তব্যের কারণে আলোচনার জন্ম দেওয়া বক্তা গিয়াস উদ্দিন তাহেরি।

ট্যাগ :
আপলোডকারীর তথ্য

Mohammad Noman

মোহাম্মেদ নোমান কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার একজন তরুণ ও প্রতিশ্রুতিশীল সাংবাদিক। তিনি স্থানীয় সংবাদমাধ্যম টিটিএন কক্সবাজার এর মাধ্যমে সাংবাদিকতায় যুক্ত হয়ে মাঠপর্যায়ে বিভিন্ন সামাজিক, মানবিক ও সমসাময়িক বিষয় নিয়ে প্রতিবেদন করে পরিচিতি অর্জন করেন। বর্তমানে তিনি দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি অনলাইন এর টেকনাফ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। সাংবাদিকতার মাধ্যমে সীমান্তাঞ্চল টেকনাফের জনজীবন, উন্নয়ন, নিরাপত্তা ও মানবিক বিষয়গুলো জাতীয় পর্যায়ে তুলে ধরার ক্ষেত্রে তিনি সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। সততা, দায়িত্ববোধ ও মাঠভিত্তিক অনুসন্ধানী কাজের মাধ্যমে তিনি স্থানীয় সাংবাদিকতায় একটি সম্ভাবনাময় নাম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার পথে এগিয়ে চলেছেন।

গর্জনিয়ায় মোটরসাইকেল চালক সমিতির ইফতার মাহফিল

কক্সবাজারে কোন ‘মাসুদ’ কে ভালো হতে বললেন তাহেরি!

আপডেট সময় : ০৭:১২:৩৬ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫