ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদিতে বিদেশি নাগরিকদের জমির মালিক হওয়ার সুযোগ তারুণ্য ধরে রাখতে চান? খাদ্যতালিকায় রাখুন এই ৮টি ‘সুপারফুড’ মেসিদের মুখোমুখি হওয়ার সম্ভাবনায় যা বললেন রোনালদো কক্সবাজারসহ দেশের ১৬ অঞ্চলে ঝড়- বজ্রবৃষ্টির সম্ভাবনা নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে: শিক্ষামন্ত্রী দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন উনচল্লিশেও টগবগে তারুণ্য: শুভ জন্মদিন, মেসি পেকুয়ায় ভুয়া ডিজিএফআই পরিচয় দেয়া এক নারী আটক নারী ও কিশোরীদের জন্য নিরাপদ ডিজিটাল নিরাপত্তা পরিবেশ গঠনের অঙ্গীকার: টেকনাফে বিশেষ সভা অনুষ্ঠিত মহেশখালীর ধলঘাটার ফাটাঘোনা ও মিলঘোনা উন্মুক্ত নিলামের দাবি, সংঘর্ষের আশঙ্কায় জমির মালিকরা বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন সাময়িকভাবে বরখাস্ত : কক্সবাজারেও তার বিরুদ্ধে রয়েছে অভিযোগ হরমুজ প্রণালি থেকে যেভাবে বের হয়ে এলো বাংলার জয়যাত্রা কক্সবাজারে ৩ দিনের সফরে আসছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ​টেকনাফে দুদকের দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন, চ্যাম্পিয়ন বর্ডার গার্ড পাবলিক স্কুল গর্জনিয়ার পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি : সভাপতি জিল্লু চৌধুরী

কক্সবাজারসহ সারাদেশে ভূমিসেবা মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জনবান্ধন অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ এই প্রতিপাদ্যে সারাদেশে একযোগে ভার্চুয়ালি তিন দিনব্যাপী ভূমিসেবা সেলা ২০২৬ এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ উপলক্ষে মঙ্গলবার সকালে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী, উদ্বোধনী অনুষ্ঠান ও জনসচেতনতামূলক সেমিনারের আয়োজন করা হয়। মেলার উদ্বোধনের পর পাবলিক লাইব্রেরির শহিদ সুভাষ হলে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।

প্রধান অতিথির বক্তব্যে লুৎফুর রহমান কাজল বলেন, বাংলাদেশের যত মামলা আছে বেশিরভাগেরই ভূমি নিয়ে, ভূমি নিয়ে জনসাধারণের অনেক দুর্ভোগ পোহাতে হয়, তাই মামলাগুলো কিভাবে দ্রুত নিষ্পত্তি করা যায় এবং মানুষকে সচেতন করার লক্ষ্যে সরকার বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। তারই ধারাবাহিকতায় সরকার ভূমি সেবা মেলার আয়োজন করেছে। এই মেলার মধ্য দিয়ে ভূমি বিষয়ে পরামর্শ ও সহজ সমাধান পাওয়া যাবে।

সভায় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার দেবদূত মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ইমরান হোসাইন সজিব, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী।

ভূমিসেবা মেলায় উপজেলা ভূমি অফিস, ভূমি অধিগ্রহণ শাখা, রাজস্ব শাখাসহ ৯টি স্টল অংশ নিয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সৌদিতে বিদেশি নাগরিকদের জমির মালিক হওয়ার সুযোগ

কক্সবাজারসহ সারাদেশে ভূমিসেবা মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট সময় : ০২:০২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬