ঢাকা ০৯:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্দেশনা লঙ্ঘন, ব্রাজিলের জার্সি পড়ে ওসির ভিডিও বার্তায় মিশ্র প্রতিক্রিয়া সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জিতল কক্সবাজারের মনিষা টেকনাফের সালমান ওরফে কিং গ্রেপ্তার বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা টেকনাফের চাঞ্চল্যকর অপহরণ মামলার প্রধান ২ আসামি গ্রেফতার কলাতলীতে অজ্ঞাত মরদেহ, পরিচয় শনাক্তের চেষ্টায় পুলিশ জুলাইয়ের বীরদের ভিলেন বানানোর অপচেষ্টা চলছে : সাদিক কায়েম বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম ছুঁল ৭৪ লাখ সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস যে সমীকরণে গোল্ডেন বুট জিততে পারেন মেসি আমরা রাজনীতি করি মানুষের জন্য, দেশের জন্য- পেকুয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী মুক্তিপণের দাবিতে পাহাড়ে আটকে নির্যাতন, পরে উদ্ধার কক্সবাজারে হত্যা মামলার আসামি গ্রেপ্তার সিএনজি অটোরিকশা থেকে ৭০ হাজার ইয়াবা উদ্ধার পাচারের উদ্দেশ্যে মজুদ করা ৫৪ বস্তা সার জব্দ, আটক ১

উখিয়া ও টেকনাফ সীমান্তে পৃথক অভিযান: ৫ লাখ ৭২ হাজার ইয়াবাসহ আটক ১

উখিয়া ও টেকনাফ সীমান্তে পৃথক তিনটি অভিযানে ৫ লাখ ৭২ হাজার পিস ইয়াবাসহ একজন চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে বিজিবির উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ টেকনাফের উনচিপ্রাং সীমান্তের ইছাকের ঘের এলাকায় সন্দেহভাজন তিন চোরাকারবারিকে থার্মাল ডিভাইসের মাধ্যমে শনাক্ত করে বিজিবি। এসময় বিজিবি তাদেরকে চ্যালেঞ্জ করলে বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা তিনটি পলিথিনের পোটলা ফেলে পালিয়ে যায়। তল্লাশি করে সেখান থেকে ৬ কোটি ৩ হাজার ৬০০ টাকা মূল্যের ২ লাখ ১২ হাজার ইয়াবা জব্দ করা হয় ।

এর আগে, বৃহস্পতিবার (৪ জুন) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উখিয়ার পালংখালী সীমান্তের গুইজারখাল এলাকা দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের সময় দুই সন্দেহভাজন ব্যক্তিকে চ্যালেঞ্জ করে বিজিবি। বিজিবি উপস্থিতি টের পেয়ে তারা দুটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। ব্যাগ থেকে আনুমানিক ৯ কোটি টাকা মূল্যের ৩ লাখ ইয়াবা জব্দ করা হয়।

অন্যদিকে, বৃহস্পতিবার রাতে বালুখালী বিওপির টহলদল মাস্টারের ঘের এলাকায় অভিযান চালিয়ে মো. আমিন (২০) নামে এক যুবককে আটক করে। তল্লাশিকালে তার কাছে থাকা কাপড়ের পোটলা থেকে ৬০ হাজার ইয়াবা জব্দ করা হয়। আটক আমিন উখিয়ার বালুখালী এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আমিন স্বীকার করেন, মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন তিনি।

এ ব্যাপারে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, ‘পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারিদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

উখিয়া ও টেকনাফ সীমান্তে পৃথক অভিযান: ৫ লাখ ৭২ হাজার ইয়াবাসহ আটক ১

আপডেট সময় : ০৯:০১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬