ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গাদের দেশে ফেরানোর ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টা মাথায় রাখতে হবে: আইনমন্ত্রী মহেশখালীর কুতুবজোম ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করলেন অ্যাডভোকেট রহিম উল্লাহ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস ২০২৭ সালে চুক্তিবদ্ধ এলএনজি কার্গোর ৬৫ শতাংশ সরবরাহ করবে কাতারএনার্জি সৌদিতে হতে পারে সবার দাফন : জেদ্দায় সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়ি চকরিয়ায় নয়, উখিয়া ও টেকনাফে অ্যাডভোকেট এ. কে. আহমদ হোসাইনের ৮ম মৃত্যুবার্ষিকী আজ খরুলিয়ায় ডাম্পারের ধাক্কায় প্রাণ গেলো পথচারীর টেকনাফে অস্ত্রের মুখে ১১ বছরের মাদ্রাসাছাত্রকে অপহরণ, সন্তানকে ফিরে পেতে মায়ের আহাজারি হলদিয়ার সেই মিজান এবার ‘ওয়ার্ড প্রশাসক’ হতে লাখ টাকার মিশনে : অভিযোগ অস্বীকার মিজানের কক্সবাজারে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের বার্ষিক সম্মেলন তরুণদের নেতৃত্বে টেকনাফে অনুষ্ঠিত হলো শান্তি ও সম্প্রীতি মেলা ২০২৬ ঐতিহাসিক ৭ নভেম্বর : জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য কলাতলীর মেম্বার ঘাটা থেকে রাসেলের মরদেহ উদ্ধার ৪৫ বছর পর চকরিয়ায় মা-বাবার খোঁজে নেদারল্যান্ডসের সেলিনা

ঈদগাঁওতে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

ঈদগাঁওতে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

কক্সবাজারের ঈদগাঁও ইসলামপুর ইউনিয়নের মধ্যম নাপিতখালীতে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মছিউর রহমান জানান, নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৫০-৫৫ বছর। তার পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি লবণ মাঠের শ্রমিক।

ওসি মছিউর বলেন, ওই ব্যক্তি রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।

এই স্টেশনের একজন পয়েন্টম্যান জানান, কক্সবাজার এক্সপ্রেসের লোকো মাস্টার বারবার হুইসেল বাজিয়েছিলেন। কিন্তু রেললাইনে হাঁটতে থাকা ওই ব্যক্তি তা শুনতে না পেয়ে কাটা পড়ে মারা যান।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানায়, ইসলামপুর মধ্যম নাপিতখালী রেললাইনে পাশে ট্রেনে কাটা পড়া ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে স্থানীয় গ্রাম পুলিশ (চৌকিদার) লাল মিয়া থানা পুলিশকে খবর দেয়। নিহত অজ্ঞাত ব্যক্তির মস্তক শরীর থেকে বিচ্ছিন্ন হয়েছে গেছে।

দুপুর দেড়টায় মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি মছিউর।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের দেশে ফেরানোর ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টা মাথায় রাখতে হবে: আইনমন্ত্রী

ঈদগাঁওতে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

আপডেট সময় : ০৯:৪৯:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪