ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাংবাদিকতার দিকপাল মোহাম্মদ নুরুল ইসলামের ৫ম মৃত্যুবার্ষিকী আজ আরো ১০ ছিনতাইকারী আটক, ২৪ ঘন্টায় আটক ১৪ জন ট্রাকে করে পাচারের জন্য যাচ্ছিলো ১৫ মেট্রিক টন ইউরিয়া সার, ইউএনওর অভিযানে জব্দ খুরুশকুল নতুন ব্রীজ এলাকা থেকে দেশী অস্ত্রসহ ৪ ছিনতাইকারী গ্রেফতারl আজিম মেম্বার এখন পেকুয়ার বিএনপির সুসময়ের বন্ধু! লামায় জব্দ করা ৮ লাখ ৭০ হাজার ঘনফুট বালুর নিলাম : সরকারি কোষাগারে জমা ২০ লাখ ২২ হাজার টাকা বমু বিলছড়ি ইউনিয়ন বিএনপির সম্মেলন : সভাপতি-সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদে ১০ প্রার্থীর লড়াই সিটি কর্পোরেশন হলে কক্সবাজার সদর উপজেলা থাকবে না উখিয়ায় নিখোঁজের ২ ঘণ্টার মধ্যে উদ্ধার ৭ বছর বয়সী পূর্ণ বড়ুয়া, পরিবারের কাছে হস্তান্তর উখিয়ায় মানসিক রোগী তিন সন্তানের জননী নিখোঁজ, সন্ধান চায় পরিবার রামুতে ​মা ও নবজাতকের মৃত্যুর ঘটনায় শেফা ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ জলবায়ু ঝুঁকিতে থাকা ১৫টি জেলে পরিবারের হাতে তুলে দেওয়া হলো নতুন নৌকা কক্সবাজার সিটি কলেজ এলাকায় গুলিবর্ষণের ঘটনায় মুবিন আটক রোহিঙ্গা ইস্যুতে মানবিকতার সঙ্গে নিরাপত্তার ভারসাম্য জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
টিটিএনের সংবাদ প্রচার

অর্থাভাবে চিকিৎসা বন্ধ হওয়া শিশু তৌহিদের জন্য ২০’হাজার টাকা অর্থসহায়তা পাঠালো উত্তর নলবিলা প্রবাসী ফাউন্ডেশন

  • কাব্য সৌরভ
  • আপডেট সময় : ০৮:২৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
  • 494

‘আমি বাঁচতে চাই, আমার সহপাঠীরা খেলা করলে আমারও খেলতে ইচ্ছে করে কিন্তু পারিনা, আমার দুর্বল লাগে–আমি সবার মতো বাঁচতে চাই।’ এভাবেই টিটিএনের স্ক্রিনে বেঁচে থাকার আকুতি জানিয়েছিল মহেশখালী কালারমারছড়ার ফুলের ঝিরি নামক এলাকার থ্যালাসেমিয়া রোগী শিশু তৌহিদুল ইসলাম।

টানাপোড়েনের সংসারে তৌহিদের অসহায় পিতা তার চিকিৎসা করাতে পারছিলেন না, ফলে অর্থাভাবে বন্ধ হয়ে যায় ১০ বছর বয়সী দুরন্তপনা এই শিশুর চিকিৎসা। বিষয়টি টিটিএনের প্রচারিত সংবাদে দেখতে পেয়ে বিভিন্ন দেশে অবস্থান করা প্রবাসীদের সংগঠন ‘উত্তর নলবিলা প্রবাসী ফাউন্ডেশন’ ২০ হাজার টাকা অর্থ সহায়তা পাঠায়।

শুক্রবার (১৮ জুলাই) বিকালে তৌহিদের পিতা মো. মোজাম্মেলের হাতে এই টাকা তুলে দেন উত্তর নলবিলা প্রবাসী ফাউন্ডেশন হয়ে তাহাবুল আলম সৌরভ। এ-সময় তৌহিদের পিতা মোজাম্মেল আবেগাপ্লুত হয়ে উত্তর নলবিলা প্রবাসী ফাউন্ডেশনের সকলকে ধন্যবাদের সাথে কৃতজ্ঞতা জানান।

এই বিষয়ে সংগঠনটির সভাপতি সাহেদ মোহাম্মদ বাপ্পি ও প্রচার সম্পাদক মনির উদ্দিন জানান, টিটিএনের সংবাদটি দেখার পর তৌহিদের চিকিৎসার জন্য প্রাথমিকভাবে ২০ হাজার টাকা পাঠানো হয়েছে। তার চিকিৎসা যেন বন্ধ না হয় তারজন্য পরবর্তীতে আরো সহযোগিতা পাঠাবেন তারা। তারা জানান, বিভিন্নদেশে অবস্থান করা প্রবাসীদের এই সংগঠন অসহায় দরিদ্র মানুষের কল্যাণে কাজ করে। আগামীতে আরো সুদৃঢ়ভাবে মানুষের সহযোগিতায় তারা বিস্তরভাবে হাত বাড়িয়ে দিবেন।

তৌহিদের বড়বোনও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ছিল। দরিদ্র পিতা তার সবটুকু সম্পদ বিক্রি করে কন্যার চিকিৎসা চালিয়ে গেলেও তাকে বাঁচানো যায়নি। ধারদেনা আর মজুরির টাকায় এতদিন তৌহিদের চিকিৎসা আর নিয়মিত ব্লাড দিয়ে আসলেও টানাপোড়েনের সংসারে অর্থাভাবে বন্ধ হয়ে গিয়েছিল তৌহিদের চিকিৎসা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সাংবাদিকতার দিকপাল মোহাম্মদ নুরুল ইসলামের ৫ম মৃত্যুবার্ষিকী আজ

টিটিএনের সংবাদ প্রচার

অর্থাভাবে চিকিৎসা বন্ধ হওয়া শিশু তৌহিদের জন্য ২০’হাজার টাকা অর্থসহায়তা পাঠালো উত্তর নলবিলা প্রবাসী ফাউন্ডেশন

আপডেট সময় : ০৮:২৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫