ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুতুবদিয়ায় অসহায় ও হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ হোয়ানকের সাবেক চেয়ারম্যান ফরিদুল আলমের জানাযায় মানুষের ঢল লামাকে জেলা ঘোষণা ও জেলা পরিষদে ন্যায্য প্রতিনিধিত্বের দাবি জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্যে দায়িত্ব বন্টন : কক্সবাজারের দায়িত্বে মন্ত্রী সাচিং প্রু জেরী টেকনাফে পিকআপের সিটের পেছনে লুকানো ১ লাখ ইয়াবাসহ গ্রেফতার ২ পেকুয়ায় দিনদুপুরে মহিলা দলের নেত্রীর বাড়িতে চুরি, টাকা-স্বর্ণালঙ্কার লুট গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পেকুয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু কক্সবাজার সৈকত-সংলগ্ন সড়ক নির্মাণ স্থগিত ও নকশা পুনর্মূল্যায়নের দাবি কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ: ডিসিসহ চারজনকে আদালত অবমাননার নোটিশ দেশব্যাপী বিশেষ অভিযানে ৫৩ হাজার ৫১৮ জন গ্রেপ্তার দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন জমার তারিখ ১২৯ বার পেছাল নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক ভয়াবহ বন্যায় নেপাল-চীনের ১৫০০ মানুষ নিখোঁজ
পান ব্যবসার আড়ালে অস্ত্র পাচার

৭টি দেশীয় বন্দুকসহ আটক এক

পান ব্যবসার আড়ালে চলতো অস্ত্র ব্যবসা। কক্সবাজারের চকরিয়ায় এমনই সংঘবদ্ধ অস্ত্রপাচারকারি চক্রের এক সদস্যকে দেশিয় তৈরী সাতটি বন্দুকসহ আটক করেছে র‌্যাব ও কোস্টগার্ড।

সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে কক্সবাজারের র‍্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান বলেন, আটক আইয়ুব আলী চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার সরলগ্রামের বাসিন্দা।

লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান জানান, অভিযানে মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের মিজ্জিরপাড়ার বাসিন্দা মুহাম্মদ সাইফুল ইসলাম নামের এক যুবককে হেফাজতে নেওয়া হলেও তার বিরুদ্ধে ঘটনায় এখনো সম্পৃক্ততা পাওয়া যায়নি।

কামরুল হাসান বলেন, রোববার সন্ধ্যায় মহেশখালী থেকে পান সরবরাহের আড়ালে গাড়ীযোগে সংঘবদ্ধ চক্রের সদস্যরা অস্ত্রের একটি চালান পাচারের খবর পায় র্যাব ও কোস্টগার্ড। পরে মহেশখালীর প্রবেশপথ বদরখালী স্টেশনে র‍্যাব ও কোস্টগার্ডের একটি যৌথদল সড়কের উপর অস্থায়ী তল্লাশী চৌকি স্থাপন করে। ওই চেকপোস্টে তল্লাশীর এক পর্যায়ে মহেশখালী দিক থেকে আসা সন্দেহজনক একটি অটোরিকশা থামানো হয়।

“ পরে গাড়ীতে থাকা দুই ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে তল্লাশী চালানো হয়। এসময় অটোরিকশার পিছনে রাখা পান ভর্তি একটি বস্তা খুলে পাওয়া যায় দেশিয় তৈরী ৭ টি বন্দুক। এতে গাড়ীতে যাত্রী বেশে থাকা দুইজনকে সন্দেহজনক আটক করা হয়“ – বলেন র‍্যাবের এই কর্মকর্তা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কুতুবদিয়ায় অসহায় ও হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

পান ব্যবসার আড়ালে অস্ত্র পাচার

৭টি দেশীয় বন্দুকসহ আটক এক

আপডেট সময় : ০৬:৪০:৫৭ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫