ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে নারীর ক্ষমতায়ন ও সামাজিক সম্প্রীতির পথে বাধা চিহ্নিত করেছে তরুণদের পরিচালিত গবেষণা সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম সোমবার কক্সবাজার আসছেন, যোগ দেবেন রামুর জাহাজভাসা উৎসবে সেন্টমার্টিনে ট্রাভেল পাস লাগবে কি, কত দিন রাতযাপন করা যাবে- জাহাজ ছাড়বে কোথা থেকে? ফানুসের রঙে আলোকিত রামু, প্রবারণা পূর্ণিমায় উৎসবমুখর বৌদ্ধ জনপদ কুতুবদিয়ার অবসরপ্রাপ্ত তহসিলদার আবদুল গফুর কুতুবী মারা গেছেন : সোমবার জানাজা ৯০ দশকের ছাত্রনেতা উখিয়ার কফিল উদ্দিন চৌধুরী আর নেই ঈদগড়-ঈদগাঁও সড়কে ডাকাতির মামলায় ইমাম হোসেন গ্রেফতার নুনিয়াছড়া ঘাট থেকে চলবে সেন্টমার্টিনের জাহাজ : দিতে হবে পরিবেশ ফি টেকনাফে ৩ কোটি টাকা মূল্যের ১০ লাখ ১০ হাজার ৮০০ মিটার কারেন্ট জাল জব্দ মহেশখালীতে ট্রলি গাড়ি উল্টে শ্রমিকের মৃত্যু ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন টঙ্গীতে শিশু যৌ’ন নিপী’ড়নের অভিযোগ: মাদ্রাসার উপাধ্যক্ষের জামিন নামঞ্জুর জুলাই অভ্যুত্থানের তিন মামলায় হাসিনাসহ ১১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত আগামীকাল থেকে ঢাকা-কক্সবাজার রুটে চলবে মহানগর এক্সপ্রেস, টিকিট পাবেন যেভাবে

বিসিবির নতুন সভাপতি বুলবুল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নেতৃত্বে আবারও পরিবর্তন এসেছে। ফারুক আহমেদের স্থলাভিষিক্ত হয়ে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।

বৃহস্পতিবার (২৯ মে) জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ফারুক আহমেদের পরিচালক পদ প্রত্যাহার করে নেওয়ায় তিনি বিসিবির সভাপতির পদে থাকার যোগ্যতা হারান। মূলত পরিচালকদের অনাস্থাই এই পরিবর্তনের নেপথ্যে কাজ করেছে। আটজন পরিচালকের অনাস্থা প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এনএসসি ফারুক আহমেদের কাউন্সিলর মনোনয়ন প্রত্যাহার করে নেয়। একইসঙ্গে সংস্থাটি আমিনুল ইসলাম বুলবুলকে নতুন কাউন্সিলর মনোনয়ন দেয়, যা তাঁর সভাপতি হওয়ার পথ সুগম করে।

শুক্রবার (৩০ মে) সবার নজর ছিল মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে বিসিবির পরিচালক হিসেবে আমিনুল ইসলাম বুলবুলের অনুমোদন পাওয়ার পর থেকেই তাঁর সভাপতি হওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয়ে ওঠে। বিকেলে বিসিবির পরিচালকদের ভোটে তিনি নতুন সভাপতি নির্বাচিত হন। এছাড়াও, নাজমুল আবেদীন ফাহিম সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং আরেক পরিচালক ফাহিম সিনহা ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন : আল হিলালের জন্য ম্যানইউ ছাড়ছেন ব্রুনো ফার্নান্দেজ!

উল্লেখ্য, গত বছরের আগস্টে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর নাজমুল হাসান পাপনের জায়গায় ফারুক আহমেদ বিসিবির সভাপতির চেয়ারে বসেছিলেন। জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় বিসিবির পরিচালক হয়ে পরিচালকদের প্রত্যক্ষ ভোটে প্রথমবারের মতো তিনি ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। তবে মাত্র ৯ মাসের মাথায় পরিচালকদের অনাস্থার কারণে আবারও বিসিবিতে নেতৃত্ব পরিবর্তন ঘটলো।

সূত্র: চ্যানেল 24

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে নারীর ক্ষমতায়ন ও সামাজিক সম্প্রীতির পথে বাধা চিহ্নিত করেছে তরুণদের পরিচালিত গবেষণা

বিসিবির নতুন সভাপতি বুলবুল

আপডেট সময় : ০৬:২১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫