ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন জমার তারিখ ১২৯ বার পেছাল নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক ভয়াবহ বন্যায় নেপাল-চীনের ১৫০০ মানুষ নিখোঁজ জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী আজ কক্সবাজার প্রেসক্লাবে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত পবিত্র ১২ রবিউল আউয়াল উপলক্ষে ৭০০ পরিবারের মাঝে তবারুক বিতরণ ২৪ বছর ধরে উন্নয়ন বঞ্চিত পেকুয়ার নন্দীরপাড়া স্টেশন সড়ক ভেসে এলো নিখোঁজ আলবার্টের মরদেহ : জীবিত উদ্ধার নিউজিল্যান্ডের নাগরিকেরা কোস্টগার্ডের হেফাজতে উখিয়া সীমান্তে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার সমুদ্র সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১ পুলিশ বাহিনীকে রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মহানবীর আদর্শ অনুসরণ করে ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব ইসলামাবাদে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু রোহিঙ্গা ক্যাম্পে ওয়ান শুটারগানসহ যুবক আটক পালংখালী খালে মাছ ধরতে গিয়ে দুই রোহিঙ্গা শিশু নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার

মানিকগঞ্জে আদালত প্রাঙ্গণে মমতাজের ওপর ডিম–জুতা নিক্ষেপ, ৬ দিনের রিমান্ড

মানিকগঞ্জে হত্যা ও হামলার পৃথক মামলায় সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এবং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩–এ দুটি মামলার শুনানি হয়।

আদালত প্রাঙ্গণে মমতাজ বেগমকে নিয়ে আসার সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ করেন। তাঁরা মমতাজের ওপর ডিম ও জুতা নিক্ষেপ করেন এবং ফাঁসির দাবিতে স্লোগান দেন। নিরাপত্তার জন্য আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

সিঙ্গাইর থানার একটি হত্যা মামলায় মমতাজ বেগমকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১–এ হাজির করা হলে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। অন্যদিকে হরিরামপুর থানার হামলা, মারধর ও বসতবাড়ি ভাঙচুরের মামলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩–এ হাজির করা হলে আরও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

হত্যা মামলার বাদীর আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আজাদ হোসেন খান বলেন, হত্যা মামলা এবং হামলা ও মারধরের পৃথক দুটি মামলায় আদালত আসামি মমতাজের মোট ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। জাতীয় সংসদে দাঁড়িয়ে এই আসামি বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দিয়েছেন। আসামির প্রতি মানিকগঞ্জবাসী ক্ষুব্ধ। তিনি অবৈধভাবে বিপুল অর্থসম্পদের মালিক হয়েছেন। তাঁর সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা জেলাবাসীর।

ঢাকায় গ্রেপ্তার সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজের বিরুদ্ধে মানিকগঞ্জে যত মামলা
পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, রাজধানীর মিরপুরে সাগর হত্যা মামলায় গ্রেপ্তারের পর চার দিনের রিমান্ড শেষে মমতাজ বেগমকে গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগারে পাঠানো হয়। সেখান থেকে আজ সকাল সাড়ে আটটার দিকে তাঁকে মানিকগঞ্জ আদালতে আনা হয়।

সূত্র: প্রথম আলো

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন জমার তারিখ ১২৯ বার পেছাল

মানিকগঞ্জে আদালত প্রাঙ্গণে মমতাজের ওপর ডিম–জুতা নিক্ষেপ, ৬ দিনের রিমান্ড

আপডেট সময় : ০১:৪৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫