ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করল পুলিশ ট্রাম্পের নেভি-ব্লু স্যুট তৈরি নারায়ণগঞ্জের আদমজীতে সাগরে ১৩ অক্টোবরের মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস শখের মাছ চাষে বিষ প্রয়োগ, লাখ টাকার ক্ষতি ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক রোটনের মৃত্যু হোয়াইক্যংয়ে ট্রাক-সিএনজি সংঘর্ষে চালক নিহত, নারীসহ আহত ৫ আজ মহালয়া, দেবীপক্ষের সূচনায় শারদীয় দুর্গোৎসবের শুরু কক্সবাজারে বিপাকে সেই টুকু দ্য আগলি, স্কুটিতেও গুণেছেন ১৮ হাজার জরিমানা! সৌদি আরবে মৃত্যুর তিন সপ্তাহ পর দেশে এলো মনছুর আলমের মরদেহ, সকাল ১১টায় জানাজা গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির নির্বাচন ঘিরে ইউএনওর ৮ অক্টোবরের বিজ্ঞপ্তিতে ৯ অক্টোবরের সংবাদ! কক্সবাজারের সমালোচনা হোক, অপপ্রচার নয় রামুতে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি গ্রেফতার যৌতুকের বলি চকরিয়ার গৃহবধূ মরিয়ম অপপ্রচার দিয়ে সত্যকে আড়াল করা যাবে না-কচ্ছপিয়ার বিএনপি নেতা আবছার “কথা”আর কথা বলবে না

স্কুল-কলেজে সমাবেশে পাঠের জন্য নতুন শপথ ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি

সাম্যের বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম, নৈতিকতা ও সেবার মানসিকতা গড়ে তুলতে নতুন উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সেজন্য প্রাত্যহিক সমাবেশে পুরোনো শপথের বদলে নতুন শপথ পাঠ করানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (২১মে) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোসাম্মৎ রহিমা আক্তারের স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রতিদিন সকালের সমাবেশে শিক্ষার্থীরা এখন থেকে— ‘আমি শপথ করিতেছি যে, মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব। দেশের প্রতি অনুগত থাকিব। দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। অন্যায় ও দুর্নীতি করিব না এবং অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দিব না। হে মহান আল্লাহ/মহান সৃষ্টিকর্তা, আমাকে শক্তি দিন, আমি যেন বাংলাদেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি আদর্শ, বৈষম্যহীন ও শক্তিশালী রাষ্ট্র হিসাবে গড়িয়া তুলিতে পারি। আমিন।’ শপথ পাঠ করবে।

প্রজ্ঞাপনে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশপ্রেম ও নৈতিক শিক্ষার বিকাশে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যৎ প্রজন্ম যেন নৈতিকভাবে সমৃদ্ধ, আত্মমর্যাদাসম্পন্ন এবং সামাজিকভাবে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠে—সেই লক্ষ্যেই এ নির্দেশনা কার্যকর করা হচ্ছে।

এই নির্দেশনা বাস্তবায়নে মন্ত্রণালয়ের আওতাধীন সকল প্রতিষ্ঠান, বিভাগীয় পরিচালক, জেলা প্রশাসক, জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়েছে এবং তা দ্রুত বাংলাদেশ গেজেটে প্রকাশের জন্য সরকারি মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরেও পাঠানো হয়েছে।

সূত্র: ঢাকা পোস্ট

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করল পুলিশ

স্কুল-কলেজে সমাবেশে পাঠের জন্য নতুন শপথ ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি

আপডেট সময় : ০৬:৩৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫