ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভয়াবহ বন্যায় নেপাল-চীনের ১৫০০ মানুষ নিখোঁজ জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী আজ কক্সবাজার প্রেসক্লাবে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত পবিত্র ১২ রবিউল আউয়াল উপলক্ষে ৭০০ পরিবারের মাঝে তবারুক বিতরণ ২৪ বছর ধরে উন্নয়ন বঞ্চিত পেকুয়ার নন্দীরপাড়া স্টেশন সড়ক ভেসে এলো নিখোঁজ আলবার্টের মরদেহ : জীবিত উদ্ধার নিউজিল্যান্ডের নাগরিকেরা কোস্টগার্ডের হেফাজতে উখিয়া সীমান্তে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার সমুদ্র সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১ পুলিশ বাহিনীকে রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মহানবীর আদর্শ অনুসরণ করে ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব ইসলামাবাদে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু রোহিঙ্গা ক্যাম্পে ওয়ান শুটারগানসহ যুবক আটক পালংখালী খালে মাছ ধরতে গিয়ে দুই রোহিঙ্গা শিশু নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ উখিয়ায় দুই রেস্তোরাঁয় অনিয়ম, ৪ লাখ টাকা জরিমানা

ঈদে আসছে নিরবের ‘শিরোনাম’

ঈদুল আজহা উপলক্ষে মুক্তির অপেক্ষায় একঝাঁক নতুন সিনেমা। তারই ধারাবাহিকতায় অভিনেতা নিরব হোসেন ঘোষণা দিলেন তার নতুন চলচ্চিত্র ‘শিরোনাম’ এর মুক্তির কথা।

বুধবার (২২ মে) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সিনেমাটির প্রথম পোস্টার প্রকাশ করে ঈদে মুক্তির কথা জানান এই চিত্রনায়ক।

নিরব বলেন, ‘নতুন গল্প নিয়ে আসছি। এখনো অনেক চমক বাকি আছে। সময় হলে সব জানানো হবে শিরোনামের টিম থেকে।’

চলচ্চিত্রটি নির্মাণ করছেন অনিক বিশ্বাস। তিনি জানান, ঈদেই মুক্তি পাচ্ছে ‘শিরোনাম’ এবং সে অনুযায়ী দ্রুতগতিতে কাজ এগিয়ে চলেছে। ‘দুই-এক দিনের মধ্যেই বিস্তারিত জানানো হবে,’ বলেন নির্মাতা।

তবে গল্পের বিষয়ে মুখ খুলতে রাজি হননি তিনি। শুধু বলেন, ‘এটা আমাদের গল্প। দর্শক যেমন গল্প দেখতে চায়, তেমনই একটি গল্প নিয়ে তৈরি হয়েছে “শিরোনাম”।’

নায়ক নিরব ছাড়াও সিনেমাটিতে জনপ্রিয় একঝাঁক শিল্পী অভিনয় করেছেন বলে জানিয়েছেন পরিচালক, যদিও এখনই বিস্তারিত প্রকাশ করতে চাননি।

চলচ্চিত্রটির চিত্রগ্রহণে ছিলেন বাংলাদেশের সাইফুল শাহীন ও ভারতের ভেঙ্কটেশ গঙ্গাধারী। বিশেষ আকর্ষণ হিসেবে দীর্ঘদিন পর এই সিনেমার মাধ্যমে প্লেব্যাকে ফিরছেন জনপ্রিয় সংগীতশিল্পী আরফিন রুমি।

সবকিছু ঠিক থাকলে আসন্ন ঈদেই বড় পর্দায় দেখা যাবে ‘শিরোনাম’। এখন শুধু অপেক্ষা আরও চমক ও ট্রেলার প্রকাশের।

সূত্র: কালবেলা

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ভয়াবহ বন্যায় নেপাল-চীনের ১৫০০ মানুষ নিখোঁজ

ঈদে আসছে নিরবের ‘শিরোনাম’

আপডেট সময় : ০১:৩৫:৩১ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫