ঢাকা ০২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকার গঠনে জোট করার প্রশ্নই আসে না: সালাহউদ্দিন তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র: মার্কিন দূতাবাস তারেক রহমানকে মোদির অভিনন্দন রুমিন ফারহানা–তাহসিনা রুশদীর–শামা ওবায়েদসহ জয়ী হলেন ৭ নারী পোস্টাল ব্যালটের চূড়ান্ত হিসাব জানালো ইসি সারা দেশে ভোট পড়েছে ৫৯.৪৪ শতাংশ: ইসি ২০ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, প্রথমবার বিরোধী দলে জামায়াত নির্বাচন ও গণভোটে ২৯৯ আসনে ভোট পড়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ আন্তর্জাতিক গণমাধ্যমে বিএনপির ভূমিধস বিজয়ের খবর শাহজাহান চৌধুরীর তাক লাগানো বিজয় ‘আল্লাহ হলেন সহায়’ ‘পরীক্ষিত সন্তান’ কাজলের বাজিমাত দুই দ্বীপে তৃতীয়বার ভিড়ল আলমগীর ফরিদের জয়ের তরী! ‘বিএনপি বিজয় উল্লাস করবে না, দায়িত্ব বেশি’ – ৪র্থ বার জয়ের পর সালাহউদ্দিন আহমদ কক্সবাজারে ভোট গ্রহন হয়েছে ৫০ শতাংশ কক্সবাজার-১ আসনে ঐতিহাসিক বিজয়: সালাহউদ্দিন আহমেদকে ফুলেল শুভেচ্ছা লায়ন মোহাম্মদ মুজিবুর রহমানের

কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল পূর্ণাঙ্গ করার বিষয়ে তদবিরের কথা জানালেন কাজল

প্রতিষ্ঠার দীর্ঘ ১৭ বছর পর কক্সবাজার মেডিকেল কলেযে ৫শ শয্যার হাসপাতাল নির্মাণের চূড়ান্ত অনুমোদনের বিষয়ে তদবিরের বিষয়ে ঐকান্তিক প্রচেষ্টার কথা জানিয়েছেন কক্সবাজারের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা লুৎফুর রহমান কাজল।

এনিয়ে মঙ্গলবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেইসবুক একাউন্টে একটি পোস্ট করেছেন কাজল। সেখানে তিনি শুরুতেই লিখেন – “৫ই আগস্ট’২৪ এর মাস তিনেক পরে বন্ধু ডাঃ আলম (শিশু বিশেষজ্ঞ) তৎকালীন কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ ফরহাদকে নিয়ে আমার বাসায় একটি আবেদনপত্র দিয়ে বললেন কক্সবাজার মেডিকেল কলেজের প্রস্তাবিত ৫০০ বেড এর হাসপাতাল নির্মাণের তদবির করার জন‍্য।”

এরপরই এই নেতা তুলে ধরেন কিভাবে ঢাকায় গিয়ে হাসপাতালের চূড়ান্ত অনুমোদনের জন্য কাজ হয়েছে। তিনি লিখেন- “মাননীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার পরিচিত কক্সবাজার সন্তান লন্ডন প্রবাসী মোর্শেদের সাথে মাননীয় উপদেষ্টার ঢাকাস্থ বাসায় ডাক্তার ফরহাদের দেওয়া আবেদনপত্র পত্রটি হস্তান্তর করি। পরবর্তীতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটি সদস্য সালাহউদ্দিন আহমেদকে অবহিত করলে তিনি হাসপাতাল নির্মাণের বিষয়ে মাননীয় পুর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমানকে অনুরোধ করলে। মাননীয় উপদেষ্টা সালাহউদ্দিন আহমদ সাহেবকে আশ্বস্ত করেন। এরপর মোরশেদের কাছ থেকে ধারাবাহিক তদবির কথা শুনতাম। কয়েকদিন আগে মোর্শেদের কাছে জানলাম আমাদের সকলের প্রচেষ্টা সফল হয়েছে।”

মঙ্গলবার হাসপাতাল নির্মাণের বিষয়টি চূড়ান্ত অনুমোদন লাভ করে জাতীয় ক্রয় কমিটির সভায়। যার জন্য বিএনপির প্রভাবশালী এই নেতা স্বাস্থ্য উপদেষ্টাসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান ওই ফেইসবুক পোস্টে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

This will close in 6 seconds

কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল পূর্ণাঙ্গ করার বিষয়ে তদবিরের কথা জানালেন কাজল

আপডেট সময় : ০৮:৪৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫