ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল সংস্কার প্রস্তাব অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে না: নাহিদ ইসলাম নতুন রাষ্ট্রপতিকে কে শপথ পড়াবেন, মতামত দিল আইন মন্ত্রণালয় রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে : সেনাপ্রধান  বিশ্ব মশা দিবস আজ ৩৫ বছর পর আজ বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচন কক্সবাজারে ৭ বছরের শিশু ধর্ষণ মামলায় আবুল কালামের যাবজ্জীবন কারাদণ্ড বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নীতিমালা বাস্তবায়নে কক্সবাজার জেলা প্রশাসনের অভিযান সাড়ে ৮ ঘণ্টা পর সচল মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট, উৎপাদন শুরু আলোচিত হালিম হত্যা মামলার আসামী আরসার কমান্ডার মুসা গ্রেপ্তার এক্সিলারেটের টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, আরও বাড়ছে সংকট বিদায়বেলায় কাঁদলেন, কাঁদালেন মির্জা ফখরুল মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে বয়কটের আহবান রামুর ওসি ফজলুল হকের মহেশখালীতে অবৈধ ভাসমান তেলের পাম্প: প্রশাসনের অভিযানে সিলগালা, জরিমানা কক্সবাজার শহর থেকে ময়লার ভাগাড় ও ডাম্পিং স্টেশন স্থানান্তরের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ঈদের ছুটিতে হোটেলে অতিরিক্ত রুম ভাড়া নিলেই ব্যবস্থা – জেলা প্রশাসন

আসন্ন পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে কক্সবাজারে জেলা প্রশাসনের আযোজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, যানবাহনে ঈদের ছুটিতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় বা চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এ ছাড়া ঈদের ছুটিতে কক্সবাজারে আগত পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত রুম ভাড়া না নেয়া ও হোটেল রেস্তোরাঁয় খাবারের মূল্যতালিকা প্রদর্শিত স্থানে রাখার বিষয়ে পরামর্শ প্রদান করেন তিনি।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজীব, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: এ এম খালেকুজ্জামান, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আল মারুফ,প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ছাত্র প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, এবার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল সাড়ে সাতটা ও সাড়ে আটটায় দুটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া মুসল্লীদের নিরাপত্তায় আইন-শৃংখলাবাহিনী মোতায়েন, সিসিটিভি ক্যামেরা স্থাপন, সুপেয় পানির ব্যবস্থা,যানজট নিরসন,
নিরাপদে ঈদের নামাজ আদায়, কোরবানির বর্জ্য ব্যবস্থাপনাসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

পরে কোরবানিকৃত পশুর চামড়া লবণ দিয়ে প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণে নিরবচ্ছিন্নভাবে লবণ সরবরাহ নিশ্চিতকল্পে জেলা লবণ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল

ঈদের ছুটিতে হোটেলে অতিরিক্ত রুম ভাড়া নিলেই ব্যবস্থা – জেলা প্রশাসন

আপডেট সময় : ০৪:২১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫