ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আদালতের আদেশে স্ব-পদে ফিরলেন জালিয়াপালং ইউপি চেয়ারম্যান ইরানি জাহাজে হামলার কঠিন অনুশোচনা করবে যুক্তরাষ্ট্র: আরাঘচি কক্সবাজারে ৫০ হাজার ইয়াবা ও নগদ সাড়ে ৪ লাখ টাকাসহ গ্রেফতার ৩ তেলের দাম ছাড়াতে পারে ১৫০ ডলার : বিশেষজ্ঞদের সতর্কবার্তা কলাতলী গ্যাসপাম্প অগ্নিকাণ্ড: চমেকে দগ্ধ মোতাহেরের মৃত্যু, প্রাণহানি বেড়ে ৩ জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল ইরানে নিহতের সংখ্যা ১০০০ ছাড়াল : পাল্টাপাল্টি হামলা অব্যাহত সরকারি হাসপাতালে বিনামূল্যে হুইল চেয়ার,ট্রলি সরবরাহ এবং দালালের দৌরাত্ম বন্ধের নির্দেশ রমজান মাসের অমূল্য রত্ন রোজাদারের দোয়া মৃত ব্যক্তির কাজা রোজা অন্য কেউ রাখতে পারবে? ওপেন হার্ট সার্জারি শেষে ঘরে ফিরলেন অভিনেতা ‘আমাকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছিল’ হামিমকে ছাত্রদল থেকে অব্যাহতি সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ: জিনিয়া শারমিন রিয়াকে কারণ দর্শানোর নোটিশ রামুতে স্ত্রীর হাতে স্বামী খুন, দাম্পত্যকলহ নাকি পরকীয়া? 

উখিয়ার সরকারি দপ্তরের ওয়েবসাইটে শেখ হাসিনার ছবি!

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ২০২৪ এর ৫ আগস্ট দেশ ছেড়ে পালাতে হয় পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

এই ঘটনার নয় মাস অতিবাহিত হলেও কক্সবাজারের উখিয়ার একটি সরকারি দপ্তরের ওয়েবসাইটে রয়ে গেছে শেখ হাসিনার ছবি।

উপজেলার হিসাব রক্ষণ অফিসের সরকারি ওয়েবসাইট (ao.ukhiya.coxsbazar.gov.bd)
পরিদর্শন করে বিষয়টি সেবাগ্রহীতাদের নজরে পড়েছে।

ওয়েবসাইটটিতে দেখা যায়, হোমপেইজের কাভার ফটো ব্যবহার করা হয়েছে শেখ হাসিনার একটি জনসভার ছবি।

স্থানীয় এক স্কুল শিক্ষক বলেন, ‘ একটি কাজে ওয়েবসাইটে ডুকি, বিষয়টি দেখে অবাক হয়েছি।’

৫ বছর দায়িত্ব পালনের পর বিতর্ক মাথায় নিয়ে ৫ আগস্টের প্রায় ৪ মাস পর গত ডিসেম্বরে বদলী হন হিসাব রক্ষণ কর্মকর্তা আলি আহমদ।

মূলত তার সময়কালেই PM_Banner নামে ছবিটি ওয়েবসাইটে দেওয়া হয় বলে সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে।

বর্তমানে নাইক্ষ্যংছড়ির হিসাব রক্ষণ কর্মকর্তা মোহাম্মদ শফিউল্লাহ উখিয়ায় অতিরিক্ত দায়িত্বে আছেন।

ছবি প্রসঙ্গে তিনি বলেন, ‘ এটি আসলে দুঃখজনক, আগে যিনি ছিলেন তিনি অবগত করেননি এমনকি ৫ আগস্টের পরেও তিনি ছিলেন এখানে।’

ছবিটি সরাতে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হোসাইন চৌধুরী।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

আদালতের আদেশে স্ব-পদে ফিরলেন জালিয়াপালং ইউপি চেয়ারম্যান

উখিয়ার সরকারি দপ্তরের ওয়েবসাইটে শেখ হাসিনার ছবি!

আপডেট সময় : ০১:৪৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫