ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশেষ অভিযানে কক্সবাজার সদর থানা পুলিশের হাতে গ্রেপ্তার ৯ আইডিইবির সদস্যপদ পেলেন কক্সবাজারের ডিপ্লোমা প্রকৌশলী আব্দুল্লাহ আল নোমান পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু কক্সবাজারে দায়ের করা ধর্ষণ মামলায় সেই রাজুর ৩ দিনের রিমান্ড এক দিনে দুই দফা ডাকাতি : ঈদগাঁও-ঈদগড় সড়কে ফের আতংক এআই দিয়ে কণ্ঠ নকল করে অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছে কচ্ছপিয়ার সোহেল সিকদার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা নিয়ে কক্সবাজারের পূজামণ্ডপে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু আইনের তোয়াক্কা না করে মেরিন ড্রাইভে ঝুঁকিপূর্ণ রিসোর্ট, ১০ প্রাণের বিনিময়েও জাগেনি প্রশাসন সৌদিতে নিহত প্রবাসীর পরিবার পেলো ক্ষতিপূরণ টেকনাফে একনলা বন্দুকসহ ‘ডাকাত’ করিম আটক পেকুয়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত, পুরস্কৃত ৪০ শিক্ষার্থী চাকুরি পেছনে না ঘুরে নিজেই উদ্যোক্তা হয়ে চাকুরি দাতা হোন- জেলা প্রশাসক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমী আজ অবশেষে ইশরাকের ঘোষণা, পদত্যাগ করবেন দুপুরে

তীব্র গরমে পুড়ছে কক্সবাজার, অতিষ্ঠ জনজীবন ও পর্যটকরা

তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের অন্যতম পর্যটন শহর কক্সবাজারে। সকাল থেকেই সূর্যের তীব্র খরতাপে অতিষ্ঠ হয়ে উঠেছে স্থানীয় বাসিন্দারা। শহরে বেড়াতে আসা পর্যটকরাও এই গরমে পড়েছেন চরম ভোগান্তিতে।

কক্সবাজার আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, বুধবার (৭ মে) জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৫৩ শতাংশ। আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান জানিয়েছেন, এমন গরম আরও কিছুদিন থাকতে পারে।

চরম গরম থেকে সাময়িক স্বস্তি পেতে অনেক পর্যটককে দেখা গেছে সমুদ্রসৈকতে গোসল করতে। তবে তাতেও পুরোপুরি স্বস্তি মিলছে না বলে জানান তারা।

এদিকে চিকিৎসকরা এ অবস্থায় জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন। তারা বেশি করে পানি পান করার ওপর গুরুত্ব দিয়েছেন এবং বাইরে গেলে ছাতা বা টুপি ব্যবহারের আহ্বান জানিয়েছেন।

চলমান এই তাপপ্রবাহের ফলে শিশু ও বৃদ্ধদের বিশেষভাবে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন চিকিৎসকরা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বিশেষ অভিযানে কক্সবাজার সদর থানা পুলিশের হাতে গ্রেপ্তার ৯

তীব্র গরমে পুড়ছে কক্সবাজার, অতিষ্ঠ জনজীবন ও পর্যটকরা

আপডেট সময় : ০৪:৩২:১৮ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫