ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে ৭ বছরের শিশু ধর্ষণ মামলায় আবুল কালামের যাবজ্জীবন কারাদণ্ড বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নীতিমালা বাস্তবায়নে কক্সবাজার জেলা প্রশাসনের অভিযান সাড়ে ৮ ঘণ্টা পর সচল মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট, উৎপাদন শুরু আলোচিত হালিম হত্যা মামলার আসামী আরসার কমান্ডার মুসা গ্রেপ্তার এক্সিলারেটের টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, আরও বাড়ছে সংকট বিদায়বেলায় কাঁদলেন, কাঁদালেন মির্জা ফখরুল মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে বয়কটের আহবান রামুর ওসি ফজলুল হকের মহেশখালীতে অবৈধ ভাসমান তেলের পাম্প: প্রশাসনের অভিযানে সিলগালা, জরিমানা কক্সবাজার শহর থেকে ময়লার ভাগাড় ও ডাম্পিং স্টেশন স্থানান্তরের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান: লিংকরোড ও কলাতলীর দুই প্রতিষ্ঠানকে জরিমানা রিসোর্ট ইস্যু নিয়ে বিরোধ : এমপি কাজল-সরওয়ারের সমঝোতার উদ্যোগ, হয়নি প্রতিবাদ মিছিল একনেকে ৯৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন আরাকান আর্মির হাতে জিম্মি ২৪ জেলে দেশে ফিরলেন ১২ ঘণ্টার জন্য মুক্তি পেলেন দীপু মনি হুমকির ঘটনায় নিরাপত্তা চেয়ে জিডির আবেদন পিটার সাইফুলের
শ্রমিকদলের সমাবেশে কাজল-

“এখন অনেকে মনে করছে রাজনীতি করলে চাঁদাবাজি করতে পারবে”

বিএনপির কেন্দ্রীয় মৎসজীবী বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেছেন, এখন অনেকে মনে করছে রাজনীতি করলে চাঁদাবাজি করতে পারবে, সেটি আওয়ামীলীগ শিখিয়ে গেছে। শেখ হাসিনা নিজেকে নিজে শেষ করে চলে গিয়েছে। আমার মনে হয় এখন গোপালগঞ্জেও আওয়ামীলীগ নাই।

সোমবার বিকেলে খুরুশখুল ইউনিয়নের পুরাতন ইউনিয়ন সংলগ্ন মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল কক্সবাজার সদর উপজেলার আয়োজনে এক শ্রমিক সমাবেশে তিনি এ কথা বলেন।

ড. ইউনূসকে উদ্দেশ্য করে কাজল বলেন, আপনি কিভাবে দেশ চালাবেন ৮ মাস চলে গেলো। করিডোর দিলে যুদ্ধ হওয়ার আশংকা থাকতে পারে। তাই যা করবে নির্বাচিত সরকার করবে।

নেতাকর্মীদের উদ্দেশ্যে সাবেক এই সংসদ সদস্য বলেন, মানুষের ভালবাসা নিয়ে রাষ্ট্রের ক্ষমতায় যেতে হবে। তাই স্থানীয় ভাবে জমি দখল করলে মানুষ তারেক জিয়া, খালেদা জিয়া, আমাকেসহ বিএনপির ১৪ গুষ্টি ধরে গালিগালাজ করবে। সুতরাং প্রতিনিয়ত মানুষের উপকার করুণ মানুষের পাশে থাকুন, মানুষকে ভালোবাসুন শান্তি পাবেন।

কক্সবাজার সদর উপজেলা শ্রমিকদলের সভাপতি মোতাহের হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ওমর ফারুক বুলবুল ও সাংগঠনিক সম্পাদক জহিরুল হক লোটাসের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম। এসময় বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক রফিকুল হুদা চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আবদুল মাবুদ, পৌর বিএনপির সদস্য সচিব আবুল কাশেম, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব ছৈয়দ নূর সওদাগর সহ বিএনপির নেতাকর্মীরা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে ৭ বছরের শিশু ধর্ষণ মামলায় আবুল কালামের যাবজ্জীবন কারাদণ্ড

শ্রমিকদলের সমাবেশে কাজল-

“এখন অনেকে মনে করছে রাজনীতি করলে চাঁদাবাজি করতে পারবে”

আপডেট সময় : ০৭:২০:০৬ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫